বিনা চিকিৎসায় মারা যাওয়া রোগীর পরিবারদের পাশে রাজ্য, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। আর এই কর্মবিরতির জেরেই বাংলায়  প্রাণ হারিয়েছেন প্রায় ২৯ জন। এবার  নিহত পরিবারের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র চিকিৎসকদের  দীর্ঘ কর্মবিরতির কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে। আমরা ২৯টি মূল্যবান জীবন হারিয়েছি। শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার অনুদান ঘোষণা করছে। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের দেওয়া হবে  ২ লক্ষ টাকা ।‘  বলা বাহুল্য, আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আর সেই কর্মবিরতির জেরে স্বাস্থ্য পরিষেবার বেহাল পরিস্থিতি তৈরি  হয়েছে। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের বারবার কাজে যোগ দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কর্ণপাত করেনি আন্দোলনরত চিকিৎসকেরা।

বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, ‘ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে ২৭ জন প্রাণ হারিয়েছেন। আপনারা সকলেই কাজে ফিরুন।‘ কিন্তু এরপরেও সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন চিকিৎসকেরা। এই পরিস্থিতি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাপক সঙ্কট তৈরির আশঙ্কা দেখা গিয়েছে। ইতিমধ্যেই একাধিক সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে কবে চিকিৎসকেরা কাজে ফিরবেন তা এখন অধরাই ।

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড়! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা