দুর্গাপুজোয় ইলিশ না পাঠানোর জন্য ক্ষমা চাইল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন শারদো‍ৎসবে ওপার বাংলা-সহ ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির পাতে উঠছে না পদ্মা-মেঘনার ইলিশ। শুক্রবার প্রাণিসম্পদ ও ম‍ৎস্য উপদেষ্টা ফরিদা আখতার স্পষ্ট জানিয়েছেন, এবারের পুজোয় পশ্চিমবঙ্গ-সহ ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দেওয়া হবে না। এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বী-সহ অন্যান্য নাগরিকরা যাতে প্রাণ ভরে ইলিশ মাছ খেতে পারেন, সেদিকেই প্রাধান্য দেওয়া হবে। ভারত থেকে ডিম নেওয়ার পরেও ইলিশ না পাঠানোর জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

প্রতি বছরই দুর্গাপুজোর সময়ে বন্ধুত্বের নজির হিসেবে পশ্চিমবঙ্গ-সহ ভারতে ইলিশ পাঠাতেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েক বছর ধরে প্রায় চার হাজার টন করে ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছিলেন তিনি। কিন্তু গত ৫ অগস্টে সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন মুজিব কন্যা। বাংলাদেশের ক্ষমতায় আসীন হয় ভারত বিদ্বেষী হিসাবে পরিচিত অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পরেই অন্তর্বর্তী সরকারের প্রাণিসম্পদ ও ম‍ৎস্য উপদেষ্টা ফরিদা আখতার জানিয়ে দিয়েছিলেন, দেশের মানুষ আগে ইলিশ খাবে। তার পরেই অন্য কোনও দেশকে ইলিশ পাঠানো হবে।

সম্প্রতি বাংলাদেশের মানুষ যাতে সস্তায় প্রোটিন পেতে পারেন তার জন্য কয়েক লক্ষ পিস ডিম সরবরাহ করেছে ভারত। আর বাংলাদেশকে ডিম পাঠানোর পরেই পশ্চিমবঙ্গের মাছ আমদানিকারকদের তরফে চিঠি পাঠিয়ে ইলিশ পাঠানোর আর্জি জানানো হয়। সৌজন্য দেখিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইলিশ রফতানির অনুমতি দেয় কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়। শুক্রবার  দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রাণিসম্পদ ও ম‍ৎস্য উপদেষ্টা ফরিদা আখতার ইলিশ রফতানির সম্ভাবনায় জল ঢেলে বলেন, ‘পুজোর সময়ে ভারতে মাছ পাঠানোর কোনও প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভাল সম্পর্কের কথা বলে প্রাক্তন প্রধানমন্ত্রীর ইলিশ রফতানির অনুমতি দেওয়া উচিত হয়নি। ভারতে মাছ রফতানি করতে গিয়ে তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন।’ এখানেই থামেননি ম‍ৎস্য উপদেষ্টা। আসন্ন দুর্গাপুজোয় ভারতে মাছ পাঠানো হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি। কিন্তু আমরা ভারতে কোনও ইলিশ পাঠাতে পারব না। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণও এটি উপভোগ করতে পারবে।’

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ