‘বাংলায় ঘৃণা ও হিংসার কোনও জায়গা নেই’, জয়ের পর প্রতিক্রিয়া অভিষেকের

কলকাতা পুরনিগম যে তৃণমূলেরই দখল থাকবে তা মঙ্গলবার গণনা শুরুর কিছু সময়ের পর থেকেই পরিস্কার হতে শুরু করেছিল। বেলা বাড়তেই আরও স্পষ্ট হল একক সংখ্যাগরিষ্ঠতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগম যে তৃণমূলেরই দখল থাকবে তা মঙ্গলবার গণনা শুরুর কিছু সময়ের পর থেকেই পরিস্কার হতে শুরু করেছিল। বেলা বাড়তেই আরও স্পষ্ট হল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কলকাতায় পুরবোর্ড গঠন করছে শাসকদলই। তারপরই নিজের প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি এদিন টুইট করে লেখেন, কলকাতার মানুষ আরও একবার প্রমান করলেন যে বাংলায় ঘৃণা ও হিংসার কোনও জায়গা নেই। এই বিপুল জনাদেশ বুঝিয়ে দিল যে মানুষের আস্থা তৃণমূলের দিকেই রয়েছে।

কলকাতা যে ফের সবুজ হতে চলেছে তা ভোটের আগেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বুধ ফেরত সমীক্ষায় যদিও বিরোধীদের কয়েকটা আসন দেওয়া হয়েছিল, বাস্তবে তার থেকেও কম আসনে জয়ী বা এগিয়ে বিরোধীরা। ভোট প্রচারেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দলীয় কর্মীদের হুঁশিয়ারের সুরেই বলেছিলেন পুরভোটে কোনও জবরদস্তি বরদাস্ত করা হবে না। অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও শুনিয়েছিলেন অভিষেক। এরপর কলকাতা পুরভোটের দিন সামান্য কয়েকটা বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের ওপর শান্তিপূর্ণই ছিল কলকাতা। এবার জয়ের পরও উচ্ছ্বসিত অভিষেক কিন্তু দিলেন সংযত প্রতিক্রিয়া। বললেন, এই জয়ে তৃণমূলের দায়িত্ব আরও বেড়ে গেল। আরও উন্নত কলকাতা গঠন করাই এখন তৃণমূলের মূল লক্ষ্য।

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩