আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাইজেরিয়ায় নদীতে নৌকা ডুবে ৬৪ জন কৃষকের মৃত্যুর আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যে একটি নদীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় অন্তত ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার সকালে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যের গুম্মি শহরের কাছে। জানা গিয়েছে, ঘটনার দিন তাঁদের কৃষি জমিতে পৌঁছানোর জন্য ৭০ জন কৃষক একটি কাঠের নৌকায় চেপে গুম্মি শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখনই নদী পার হতে গিয়ে তাঁদের নিয়েই নৌকা ডুবে যায়। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টা পর ছয়জনকে জল থেকে উদ্ধার করে। এখনও ৬৪ জনকে উদ্ধার করা যায়নি।

উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে জানিয়েছেন, “গুম্মি স্থানীয় সরকার এলাকায় এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটেছে। জরুরী দলগুলি আরও জীবিতদের সন্ধানের আশায় তাদের অনুসন্ধান জোরদার করছে।”

স্থানীয় ঐতিহ্যবাহী শাসক জানিয়েছেন, ৯০০ জনেরও বেশি কৃষককে তাদের কৃষিজমিতে চাষের জন্য প্রতিদিন নদী পারাপার হতে হয়। কিন্তু তার জন্যে মাত্র দুটি নৌকাই পাওয়া যায়, তাই নৌকোগুলিতে প্রায়ই ভিড় উপচে পড়ে। জামফারা রাজ্য, খনিজ সম্পদে সমৃদ্ধ জামফারা রাজ্য এগুলো নিয়ন্ত্রণের জন্য প্রায় অপরাধী চক্র এখানে হানা দেয়, ভারী বৃষ্টির কারণে বন্যার কারণেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজ্য। দুই সপ্তাহ আগে বন্যায় ১০,০০০ এরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ