হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: হরমুজ প্রণালি বন্ধের জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। গোটা বিশ্বের বাজারে নামছে ধস। এই অবস্থায় হাত-পা ছুড়ছে আমেরিকা। ইরানকে ধমকে-চমকেও হরমুজ প্রণালি খুলতে পারেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে গোটা বিশ্বে জ্বালানি ও রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিচ্ছে। ধাক্কা খাচ্ছে ভারত-সহ বিশ্বের বড় বড় শেয়ার মার্কেটের স্টকগুলি। এর মাঝেই ফের বিকল্প পথের কথা ভেবে হরমুজ প্রণালি খুলতে চাইছে আমেরিকা।

আরও পডুন: বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, বিশ্বের অন্যান্য দেশগুলিকে ফের একবার একসঙ্গে আর্জি জানাতে পারেন ট্রাম্প। যাতে হরমুজ প্রণালি খুলে ট্যাঙ্কার ও ভেসেল চলাচল স্বাভাবিক করে জ্বালানি সঙ্কট মেটানো যায়। পেন্টাগন সূত্রে খবর, ইরানকে সায়েস্তা করতে নতুন করে হামলার ছক কষছে আমেরিকা। যেহেতু যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ, তাই তেহরানে হামলা চালিয়ে হরমুজ প্রণালি খোলার জন্য চাপ দিতে চাইছেন ট্রাম্প।

যদিও আমেরিকার পরিকল্পনা নিয়ে বিন্দুমাত্র শঙ্কিত নয় ইরান। বরং হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিয়ে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের। আজ, বৃহস্পতিবার একটি লিখিত বিবৃতি দিয়েছেন তিনি। আর সেটাই ইরানের সরকারি সংবাদমাধ্যমে দেখানো হয়েছে। মোজতবার বিবৃতি লিখেছেন, ‘আজ বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা ও আগ্রাসনের দুমাস অতিক্রান্ত। আমেরিকার পরিকল্পনায় লজ্জাজনক ব্যর্থতার পর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইরান তার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্রের রক্ষা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলি ধ্বংস করতে চান। ট্রাম্পের ওই ইচ্ছার প্রতি তেহরানের এটা স্পষ্ট প্রতিবাদ। ইরানিরা দেশের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্রের সম্ভারকে তাদের জাতীয় পুঁজি হিসেবে দেখে। ভূমি, নৌ ও আকাশ সীমান্তের মতোই পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র শক্তিকে রক্ষা করবে ইরান।’

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা