জল্পনার অবসান! বিগবসে ফিরছেন সলমান, প্রকাশ্যে এই মরসুমের চমকপ্রদ প্রোমো

এবারেও প্রোমোতে বিশাল চমক আনল বিগবস। প্রোমোতে বলা হয়েছিল, এবারের থিম হবে টাইম ট্রাভেল। এবারও সবার প্রিয় সালমান খান এটি সঞ্চালনা করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ্যে এলো বিগবস ১৮ সম্প্রচারের দিনক্ষণ। ফের মারামারি, বিতর্ক, গালিগালাজের ভাণ্ডার হিসাবে পরিচিত বিগবস ফিরে আসছে। প্রথমে এবার শোটির হোস্ট সলমান খান করবেন কিনা, তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ ছিল, কারণ সুপারস্টারের শরীর ভাল নয়। তাই বিগবস ওটিটি 2-এর হোস্টও তিনি করেননি। অনিল কাপুর দায়িত্বে ছিলেন। কিন্তু সলমান খানকে ছাড়া বিগবস ভাবাই যায়না। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বিগবস ১৮-এর সঞ্চালনায় ফিরে এলেন সুপারস্টারই। তবে এবার এই শোয়ের প্রতিযোগী কে কে হচ্ছেন তা জানা যায়নি। লঞ্চ হল শোয়ের প্রথম প্রোমো। টেলিভিশন জগতের সর্বোচ্চ TRP ধারণকারী শো বিগ বস, যা কালার্স টিভিতে সম্প্রচারিত হয়। আর এবারেও প্রোমোতে বিশাল চমক আনল বিগবস। প্রোমোতে বলা হয়েছিল, এবারের থিম হবে টাইম ট্রাভেল। এবারও সবার প্রিয় সালমান খান এটি সঞ্চালনা করবেন।

প্রোমোতে, তিনি তাঁর কমান্ডিং কন্ঠে ঘোষণা জানিয়েছেন যে, ‘বিগ বস হাউসমেটদের ভবিষ্যত দেখতে পাবে। এখন সময়ের দৌড় হবে।’ প্রোমোটির ক্যাপশনে লেখা ছিল- বিনোদনের ইচ্ছা পূরণ হবে, যখন সময়ের বেলেল্লাপনা বিগ বসে নতুন মোড় নিয়ে আসবে। আপনি সিজন ১৮ এর জন্য প্রস্তুত তো? প্রোমোটির মন্তব্য বিভাগে ব্যবহারকারীরা লিখেছেন- অবশেষে সালমান ফিরে এসেছেন। অপরজন লিখেছেন- ২-৩ মাসের জন্য বিনোদন পাক্কা।

আসলে, আন্ডারওয়ার্ল্ড থেকে সলমানকে হুমকি, তার বাড়িতে হামলার পরে মনে হয়েছিল যে তিনি এবার অনুষ্ঠানটি হোস্ট করবেন না। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। কারণ ভক্তদের কাছে বিগ বস মানেই সলমান খান। বিগবস ১৮ এর প্রতিযোগীরা হবেন, ফয়সাল শেখ (মিস্টার ফয়জু), সুনীল কুমার, ধীরাজ ধোপার, নিয়া শর্মা এবং সুরভী। তবে ঠিক কবে থেকে শোটির প্রিমিয়ার হবে, তা এখনও ঠিক করা হয়নি। তবে প্রতিবারের মতো অক্টোবর থেকেই শুরু হবে বিগবস ১৮।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল