নতুন উদ্যোগ WBSEDCL-এর, বিদ্যুতের বিল এবার বাংলায়

ইতিমধ্যেই এই গোটা বিষয়টি সরকারিভাবে জানানো হয়েছে WBSEDCL-এর পক্ষ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যুতের বিল এবার বাংলাতেও। বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম (WBSEDCL)। জানা যাচ্ছে, WBSEDCL-এর গ্রাহকরা এরপর থেকে ত্রৈমাসিকের মোবাইল স্পট বিলিংয়ের ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো ভাষা বেছে  নেওয়ার সুযোগ পাবেন। সেখানে থাকবে বাংলা ভাষার অপশনও। এছাড়া স্পট মিটার রিডিংয়ের পর গ্রাহকদের পছন্দের ভাষাতেই বিল প্রিন্ট করা হবে। সেখানেও ইংরাজির পাশাপাশি থাকবে বাংলার অপশন। ইতিমধ্যেই এই গোটা বিষয়টি সরকারিভাবে জানানো হয়েছে WBSEDCL-এর পক্ষ থেকে। এই প্রসঙ্গে তারা গত ১৬ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে।

তবে আপাতত এই সুবিধা কেবলমাত্র অনলাইনে যারা বিল প্রিন্ট করবেন তারাই পাবেন। অফলাইনে বিল প্রিন্টের ক্ষেত্রে এখনও ইংরজি ভাষাই ব্যবহার করা হবে বলে বলে জানানো হয়েছে WBSEDCL-এর পক্ষ থেকে। এই বিষয়ে WBSEDCL-এর শীর্ষ অধিকর্তা জানিয়েছেন, ‘অফলাইন বিলের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করা হবে কিনা সেই নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’ 

তবে অফলাইনে চালু না হলেও ত্রৈমাসিক স্পট বিলিংয়ে যে ঐচ্ছিক ভাষা হিসাবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাতেই খুশি বাংলা পক্ষ। বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত দীর্ঘদিন ধরেই সরব এই সংগঠন। তাদের দাবি বাংলার এমন অনেক মানুষজন রয়েছেন যারা ঠিকমতো ইংরাজি লিখতে এবং পড়তে পারেন না। সেক্ষেত্রে এই ধরণের নিত্য প্রয়োজনীয় জিনিসে বাংলা ভাষা স্থান না পাওয়ায় বহু মানুষকে অসুবিধার মুখে পড়তে হয়। তাদের দাবি, অনলাইনের পাশাপাশি অন স্পটের ক্ষেত্রেও বাংলা ভাষার ব্যবহার শুরু হোক। একইসঙ্গে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমে একাধিক ভিনরাজ্যের বাসিন্দা চাকরিরত হওয়ায় এ রাজ্যের ছেলেমেয়রা বঞ্চিত হচ্ছে বলেও সরব হয় বাংলা পক্ষ।    

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল