বৈঠকে বসতে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠাল জুনিয়র চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অব্যাহত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এই আবহে বুধবার ফের বৈঠকে বসতে চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের বক্তব্য, পাঁচ দফা যে দাবি করা হয়েছিল তার মধ্যে চার এবং পাঁচ নম্বর পয়েন্ট এখন পুরোপুরি মানা হয়নি। তাই  রাজ্য সরকারের তরফে সদার্থক উত্তর পাওয়ার জন্যই এবার নবান্নকে চিঠি পাঠাল জুনিয়র চিকিৎসকেরা।

বুধবার ইমেলের মধ্যে দুটি দাবি নিয়ে সরব হয়েছেন চিকিৎসকেরা। সেগুলি হল- রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা।    আর  রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ অর্থাৎ থ্রেট কালচার বন্ধ করতে হবে সরকারকে।

উল্লেখ্য, মঙ্গলবার কালীঘাটের বৈঠকের পর কলকাতা পুলিশ  ও স্বাস্থ্য় ভবনে একাধিক রদবদল হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে। তার পরে  জুনিয়র চিকিৎসকেরা  আন্দোলন তোলার ব্যাপারে কোনও সর্বসম্মত সিদ্ধান্ত হয়নি।  বুধবার ভোর থেকে ফের স্বাস্থ্যভবনের সামনে স্লোগান শুরু হয়েছে। তাদের দাবি,’ আমাদের ইমেল নিয়ে সরকারের তরফে কী উত্তর আসে, তা দেখার পরই পরবর্তী পদক্ষেপ। ‘ এখান থেকেই স্পষ্ট যে কবে উঠবে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তা কার্যত অধরা।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি