লরেন্স বিষ্ণোইয়ের হত্যা হুমকির মাঝেই দুবাই মলে ঘুরছেন সলমান

যাই হোক, এই মূহুর্তে দুবাই আছেন সলমান খান। বিদেশের মাটিতেও কঠিন নিরাপত্তা রয়েছে তাঁর চারপাশে। দুবাই পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুবাই মলে ঘুরতে বেরিয়েছেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর তিনেক ধরেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সলমান খান। অসংখ্যবার হত্যার হুমকি পেয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের থেকে। ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার পর থেকেই সলমান খানকে নজরে রেখেছেন লরেন্স বিষ্ণোই। জেলে বসেই সুপারস্টারকে ভয় দেখানোর ছক কষে চলেছেন। যতদিন না অভিনেতা বিষ্ণোই জাতির কাছে ক্ষমা না চাইবেন ততদিন তাঁর নিস্তার নেই। চলতি বছর এপ্রিল মাসের অভিনেতার বান্দ্রার বাড়িতে গুলি চালিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা।

এমনকী অভিনেতার পরিবার কেও প্রতিনিয়ত নজরে রাখছেন বিষ্ণোই গ্যাং। গত ১৮ সেপ্টেম্বর মর্নিংওয়াক থেকে ফেরার পথে অভিনেতার বাবা সেলিম খানকে ফের ভয় দেখায় লরেন্সের দলবল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। এই মূহুর্তে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে রয়েছেন সুপারস্টার-সহ তাঁর পরিবার। তবুও ভয়-ভীতি যেন তাঁদের পিছু ছাড়ছে না। যাই হোক, এই মূহুর্তে দুবাই আছেন সলমান খান। বিদেশের মাটিতেও কঠিন নিরাপত্তা রয়েছে তাঁর চারপাশে। দুবাই পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুবাই মলে ঘুরতে বেরিয়েছেন অভিনেতা।

দুবাই মলে প্রিয় তারকাকে দেখে স্বাভাবিকভাবেই ভক্তদের ভিড় জমেছে। সুপারস্টারের এক ঝলক পেতে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। এই দৃশ্যটি সারা বিশ্বে তার জন্য ভক্তদের ভালবাসা, খ্যাতি এবং স্টারডম প্রমাণ করে। মলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও, অনেকেই সলমানের সঙ্গে দেখা করতে মরিয়া ছিলেন। পরিস্থিতি এমন ছিল যে ভক্তদের উন্মাদনা রুখতে নিরাপত্তা ঘিরে ধারে অভিনেতাকে। এবং তাঁকে নিরাপদে মল থেকে বের করে নিয়ে গেছেন নিরাপত্তা। অভিনেতার এক ঝলক পেয়ে তার ভক্তরা আনন্দে লাফিয়ে উঠতে দেখা গেছে। শুধু ভারতেই নয় সারা বিশ্বে তার ভক্ত। সলমান খান ২০২৫ সালের ঈদে সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘সিকান্দার’ নিয়ে আবারও বড় পর্দায় আসছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল