‘নিজের জন্য আলাদা করে আর সেভাবে কেনাকাটা করি না’-শুভাশিস মুখোপাধ্যায়

পুজোর শপিং বলতে তেমন কিছু এখন আর নেই। আলাদা করে কেনাকাটা কিছু করিনা তবে পুজোর উপহার দিতে বরাবরই ভালো লাগে।

Share:

নিজস্ব প্রতিবেদনঃতাঁর অভিনয়ে মুগ্ধ আপামর বাংলা ছবির দর্শক। প্রথমের দিকে তাঁকে কমেডি চরিত্রে দেখতে পেলেও পরবর্তীকালে হারবার্টের মত ছবিতে তাঁকে এক অন্যভাবে আবিস্কার করেন দর্শক। এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। কিন্তু বাংলা ছবির দর্শক তাঁকে ভালবেসেছেন আরও বেশি করে। আসন্ন পুজোয় মুক্তি পাবে তাঁর নতুন ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। ছবির প্রচারের মাঝেই এই মুহূর্তে-র প্রতিনিধি অরণী ভট্টাচার্যের সঙ্গে পুজোর নস্টালজিয়া ভাগ করলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।

আগে পুজোতে কলকাতাতেই থাকতাম কিন্তু এখন শান্তিনিকেতনে আমার একটা ডেরা আছে সেখানে যাই, পুজোর কয়েকটা দিন সেখানেই থাকি আবার কলকাতায় বাকি পুজোটা কাটাই। শান্তিনিকেতন আমাদের পছন্দের। শান্তির পরিবেশ। দৈনন্দিন জীবন থেকে অনেকটা দূরে শান্তিনিকেতনে গিয়েই কাটে বেশ কয়েকবছর ধরে আমার পুজো। শুধু আমি নই আমরা দুজনেই যাই শান্তিনিকেতনে সময় কাটাতে। আমার স্ত্রী ঈশিতাও ভীষণ পছন্দ করে যেতে। মোট কথা আমার দুই আস্তানাকেই পুজোয় সময় দিই। প্রতিদিন জীবনে যা চলে তার থেকে একটু আলাদাভাবে এই পুজোর কটা দিন সময় কাটাই আমরা। এবারেও সেই ইচ্ছা আছে। বাকিটা পরিস্থিতির ওপর।

আমার স্ত্রী ঈশিতা দারুণ রান্না করে, সারা বছরই আমার বাড়িতে খাওয়াদাওয়ার একটা পর্ব থাকে। আমার বাড়িতে খাওয়াদাওয়াটা একটা বড় ব্যাপার।  তাই পুজোয় আলাদা করে খাওয়ার আকর্ষণ যদিও থাকে না তবে স্ত্রীর হাতের বিশেষ রান্না নিয়ে আকর্ষণ থাকছেই। পুজোর শপিং বলতে তেমন কিছু এখন আর নেই। আলাদা করে কেনাকাটা কিছু করিনা তবে পুজোর উপহার দিতে বরাবরই ভালো লাগে। ছোটদের পুজোর উপহার দিই। নিজের জন্য আলাদা করে আর সেভাবে কেনাকাটা করিনা। আসলে আনন্দটা থাকেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তো পুজোর উন্মাদনা কমে আসে আমার ক্ষেত্রেও তার অন্যথা নয়। আর ভিড় এড়িয়ে চলতেই এখন ভালো লাগে।

এখন পুরোনো পুজো থেকে যেটা মিস করি সেটা হল প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা। সারা রাত জাগা। এগুলো এখন আর হয়না তাই এগুলো মিস করি। তবে অন্যদিকে একটা পুজোর প্রাপ্তি আমার বাড়িতে একটা আড্ডা ঘর আছে। সেখানে পুজোয় বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা দিই। অনেক সময় আমার স্ত্রীর সঙ্গে সেখানে আড্ডা চলে। এভাবেই কেটে যায় পুজোর দিন গুলো।

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা