জবর খবর, আগামী সপ্তাহেই আসতে পারে AI ক্যামেরার সেরা স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনা স্মার্টফোন নির্মাতা OnePlus শিগগিরই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন (Smartphone) OnePlus 13 লঞ্চ করতে চলেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চিনের বাজারে আসতে পারে নয়া স্মার্টফোন। গত বছরের OnePlus 12-এর সফলতার পর এবার আরও আধুনিক প্রযুক্তি এবং ফিচারস নিয়ে আসতে চলেছে OnePlus 13। লঞ্চের আগে, বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে যা এই ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে ধারণা দিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কী কী ফিচার্স থাকছে OnePlus 13-এ।

ডিজাইন:

OnePlus 13-এর ডিজাইনে এবার কিছু পরিবর্তন আসতে পারে। এতে থাকতে পারে একটি নতুন ধরনের ক্যামেরা সেটআপ যা হবে Vertical Island মতো। অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং টেক্সচার্ড গ্লাস ব্যাক থাকছে বলে শোনা যাচ্ছে। এছাড়াও ফোনটি আগের তুলনায় হালকা হবে এবং জল ও ধুলোর প্রতিরোধের জন্য IP68 রেটিং পেতে পারে।

ডিসপ্লে: 

OnePlus 13-এ থাকতে পারে 6.8 ইঞ্চির 8T LPTO OLED ডিসপ্লে, যার রেজোলিউশন হবে 2.5K এবং সর্বাধিক উজ্জ্বলতা 5000 Nits। এছাড়াও, এটি micro-quad curved প্যানেল সাপোর্ট করে।

পারফরমেন্স: 

OnePlus 13-এ থাকতে পারে পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Gen 4 চিপসেট। এছাড়াও, ফোনটিতে 16 GB RAM এবং 1 TB স্টোরেজ দেখা যেতে পারে।

ক্যামেরা:

ক্যামেরা বিভাগে বড় আপগ্রেড আসতে পারে। এতে থাকতে পারে 50 Megapixel Sony LYT808 মূল ক্যামেরা সেন্সর, 50 Megapixel আল্ট্রাওয়াইড লেন্স এবং 50 Megapixel পেরিস্কোপ টেলিফটো লেন্স। 3X অপটিক্যাল জুম এবং AI Eraser, AI Best Face-এর মতো AI-নির্ভর ফিচারসও থাকতে পারে।

ব্যাটারি:

OnePlus 13-এ থাকতে পারে 6000 mAh বিশাল ব্যাটারি এবং 100 Watt দ্রুত চার্জিং সাপোর্ট।

সম্ভাব্য দাম: 

ভারতে OnePlus 13-এর দাম 60,000 থেকে 70,000 টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে।

এই সমস্ত ফিচারস নিয়ে OnePlus 13 স্মার্টফোন প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা সৃষ্টি করেছে।

 

আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন