চার্জিং সমস্যায় দেশে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে বাড়ছে অনীহা

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি Park+ এর এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে বৈদ্যুতিক গাড়ির মালিকদের মধ্যে অসন্তোষের হার ক্রমশ বাড়ছে। রাজধানী দিল্লি, বাণিজ্যিক রাজধানী  মুম্বই ও বেঙ্গালুরুর 500 বৈদ্যুতিক গাড়ির মালিকদের মধ্যে সমীক্ষা চালানো হয়। ওই সমীক্ষায় ৫১ শতাংশ গাড়ির মালিক আবারও internal combustion engine (ICE) গাড়িতে ফিরে যেতে চান বলে জানিয়েছেন।

এই অসন্তোষের মূল কারণগুলির মধ্যে রয়েছে চার্জিং স্টেশন খুঁজে পাওয়ার ক্ষেত্রে চরম  সমস্যা। সমীক্ষা অনুযায়ী, ৮৮ শতাংশ গাড়ির মালিক বলেছেন যে, নিরাপদ এবং কার্যকর চার্জিং স্টেশন পাওয়া তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতে 20,000 এর বেশি EV চার্জিং স্টেশন থাকা সত্ত্বেও, অনেক ব্যবহারকারী চার্জিং স্টেশনগুলির অপর্যাপ্ততা ও Map-এ সঠিক ভাবে তথ্য না পাওয়ায় অসন্তুষ্ট।

এছাড়া, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচও একটি বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। ৭৩ শতাংশ  মালিক জানিয়েছেন, EV প্রযুক্তির জটিলতার কারণে স্থানীয় মেকানিকরা সমস্যার সমাধান করতে পারেন না। ফলে একাধিক মতামত পাওয়ার সুযোগ থাকে না এবং মেরামতের খরচ সম্পর্কে নিশ্চিত হতে অসুবিধা হয়।

বৈদ্যুতিক গাড়ির Resale Value অনেক কমে গিয়েছে। ৩৩ শতাংশ মালিক জানিয়েছেন, Resale Value জেনে তারা হতাশ হয়েছেন। মূলত ব্যাটারির মান নির্ধারণের কোনও বিশেষ পরীক্ষা পদ্ধতি না থাকার কারণে EV গাড়ির Resale Value কমে যাচ্ছে।

তবে, এই অসন্তোষ সত্ত্বেও কিছু নির্দিষ্ট ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৬১ শতাংশ মানুষ TATA Nexon EV পছন্দ করেন। দ্বিতীয় স্থানে রয়েছে TATA Punch EV। যা ১৯ শতাংশ গাড়িপ্রেমীর পছন্দ।

Park+ এর প্রতিষ্ঠাতা ও সিইও অমিত লাখোটিয়ার কথায়, ‘০ভারতের EV বিপ্লব খাতায়-কলমে এখনও চলছে। তবে স্মার্ট চার্জিং পরিকাঠামো গড়ে তোলা ভীষণ প্রয়োজন। EV মালিকদের থেকে তাদের অভিজ্ঞতা জেনে EV –র মান উন্নত করার জন্য কাজ চালিয়ে যাবেন তারা।।’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী