হ্যারি ব্রুকের শতরান ! ১৪ ম্যাচ বাদে হারল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি :  অবশেষে থেমে গেল অস্ট্রেলিয়ার বিজয়রথের চাকা। ৩৪৮ দিন পর ওডিআই ফরম্যাচে প্রথম হারের মুখ দেখল অস্ট্রেলিয়া। তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৬ রানে হারিয়ে দিল ইংল্যান্ড, শতরান করলেন ইংরেজ অধিনায়ক ব্রুক।

একটানা ১৪ ম্যাচ জয়ের মুকুটে নিজেদের নাম লিখিয়ে এসেছে অস্ট্রেলিয়া। অবশেষে রথের চাকা থামল অস্ট্রেলিয়ার। ওডিআইতে গত বছর থেকে একটানা ১৪ ম্যাচে জিতে আসছিল ব্যাগি গ্রিন্সরা। বিশ্বচ্যাম্পিয়নরা এই ফরম্যাটে জিতেই আসছিলেন। কারোর কাছে অস্ট্রেলিয়া যেন আতঙ্কের নাম হয়ে উঠেছিল। এবার অস্ট্রেলিয়ার বিজয় রথের চাকা থামিয়ে দিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোনরা।

তৃতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড। সেই সঙ্গে সিরিজে ব্যবধানও কমাল হ্যারি ব্রুকের ছেলেরা। অস্ট্রেলিয়া কি ‘২১’-এর আরও কাছে যেতে পারবে, এই প্রশ্ন সামনে নিয়েই মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমেছিল মিচেল মার্শের দল।

অস্ট্রেলিয়া পারেনি টানা ওয়ানডে জয়ের সংখ্যাটিকে ১৫ বানাতে। ম্যাচে আগে ব্যাট করেও ডিএলএস নিয়মে স্বাগতিক দলের কাছে ৪৬ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। তাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে উত্তেজনা বেঁচে রইল। তিন ম্যাচ শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।বৃষ্টি এসে খেলা থামিয়ে দেওয়ার আগে থেকেই জয়ের পথেই হাঁটছিল ইংল্যান্ড। স্টিভ স্মিথ (৬০) ও অ্যালেক্স ক্যারির (৭৭) ফিফটি এবং শেষ দিকে অ্যারন হার্ডির (২৬ বলে ৪৪) ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩০৪ রান তোলে টসে হেরে ব্যাট করা অস্ট্রেলিয়া। রানতাড়ায় ইংল্যান্ড ১১ রানে প্রথম ২ উইকেট হারালেও ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যারি ব্রুকের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ও উইল জ্যাকসের ব্যাটে ভর করে ৩৭.৪ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান তুলে নেয়।

এরপরই বৃষ্টি এসে খেলা থামিয়ে দেয়। খেলা আর শুরু করা সম্ভব না হওয়ায় ডিএলএস নিয়মে ৬৪ রানে জিতে যায় ইংল্যান্ড। ব্রুক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেই একটি রেকর্ড গড়েছেন। এটি হল তাঁর প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে সেঞ্চুরির রেকর্ড। ২৫ বছর ২১৫ দিন বয়সী ব্রুক ভেঙেছেন অ্যালিস্টার কুকের রেকর্ড।

উল্লেখ্য, বিশ্বকাপে শেষবার দঃ আফ্রিকার বিরুদ্ধে ১২ অক্টোবর ২০২৩-এ শেষ হেরেছিলেন ট্রাভিস হেড, স্টিভ স্মিথরা। এরপর থেকে টানা জিতেই আসছিলেন। মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজসহ কোনও সিরিজেই তাঁদের আটকানো যায়নি। অবশেষে তিক্ততার স্বাদ নিয়ে মাঠ ছাড়ল অষ্ট্রেলিয়া। অন্যদিকে জয়ের মুকুট পেল ইংল্যান্ডের হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোনরা।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

জল্পনার অবসান! আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস