Mumbai Rain : ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, তীব্র যানজট, ঘুরপথে চলছে বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারী ও লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বাণিজ্য রাজধানী মুম্বই। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে একনাগাড়ে বৃষ্টির ফলে শহরের একাধিক জায়গায় জমেছে জল। সন্ধ্যার পরে বান্দ্রা রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জলমগ্নতার কারণে গাড়ির গতিও শ্লথ। ফলে অফিস থেকে বাড়ি ফেরার মুখে  চরম ভোগান্তিতে পড়তে হয়েছে আম জনতাকে। লাগাতার বৃষ্টির কারণে রাতের দিকে দৃশ্যমানতাও অনেকটা কমেছে। ফলে ভিস্তারা, স্পাইস জেট সহ বেশ কয়েকটি বিমান সংস্থার তরফে ঘুরপথে চালানো হচ্ছে পরিষেবা।

আবহাওয়া অফিসের তরফে আগেই সতর্ক করে জানানো হয়েছিল, এদিন মুম্বই-সহ সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই পূর্বাভাসকে সত্যি করে দুপুরের পরেই আকাশ কালো করে ঝাঁপিয়ে বৃষ্টি নামে। মুলন্দ-সহ শহরতলীতে একনাগাড়ে বৃষ্টি চলার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অতি বৃষ্টির ফলে নিচু এলাকাগুলিতে জলও জমে যায়। মুম্বইয়ের একাধিক রাস্তায় জল জমার কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হয়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের জন্য বৃষ্টিতে চুপসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় বাড়িমুখো নিত্যযাত্রীদের। ফলে চরমে ওঠে ভোগান্তি।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বুধবার রাতে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আবহাওয়ার উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং মুম্বই ও আশেপাশের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়া অফিসের ওই পূর্বাভাসই মুম্বইকরদের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন