BMW JOY Days Festive Deals : উৎসবের মরশুমে এবার দুর্দান্ত অফারে আনন্দের সাথে কিনুন BMW

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : বাঙালির ঘরের দোরগোড়ায় পুজো। আর, এই মুহূর্তে যত দিন এগোচ্ছে, ততই যেন বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থার উৎসবের মরশুমে অফারের পরিমাণও বেড়ে যাচ্ছে। তবে এখন শুধু দেশীয় সংস্থাগুলিই নয়, তার সাথে বিদেশী বিলাসবহুল গাড়ি নির্মাণকারী সংস্থাগুলিও একচেটিয়া অফার দিয়ে যাচ্ছে। সম্প্রতি জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাণকারী সংস্থা BMW ইন্ডিয়া এই উৎসবের মরশুমে তাদের BMW JOY Days অফারের কথা ঘোষণা করেছে। সংস্থার তরফে জানা গেছে, JOY Days অফারটি মূলত 2 Series Gran Coupe, 3 Series Long Wheelbase, X1, X5, iX1, এবং iX – এই মডেলগুলির ক্ষেত্রেই বৈধ। 

সংস্থাটি জানিয়েছে, এই JOY Days অফারটিতে একটি BMW ফাইন্যান্স প্ল্যানও রয়েছে যা একটি দুর্দান্ত প্যাকেজ অফার করে, ফলে দীর্ঘমেয়াদে মালিকানার সামগ্রিক খরচ কমিয়ে ক্রয়ের সিদ্ধান্ত সহজতর করে তোলে। জানা গেছে, সংস্থাটির বিলাসবহুল গাড়িগুলির ক্ষেত্রে ইএমআই প্ল্যানগুলি মাত্র ₹ ৪৯,৯৯৯ টাকা থেকে শুরু করা হয়েছে, যা গাড়িগুলির স্বাভাবিক ইএমআই থেকে ৪০% কম। এছাড়াও সংস্থাটি জানিয়েছে, BMW JOY Days অফারে নির্দিষ্ট কিছু মডেলের জন্য বাই-ব্যাক মূল্য ৭৪ শতাংশেরও বেশি দেওয়া হয়েছে। ফলে গ্রাহকেরা তাদের পছন্দের গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ির মূল্যে বিশেষ ছাড় পাবেন। BMW ইন্ডিয়ার সিইও শ্রী বিক্রম পাওয়াহ’র মতে এই অফারটির ফলে ভারতে গাড়ির বিক্রি আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পাবে ও গ্রাহকরা ঝঞ্ঝাটমুক্ত ভাবে গাড়ির মালিকানা পেতে পারবেন।

BMW JOY Days অফারে সংস্থাটি বেশ কিছু পরিষেবা অন্তর্ভুক্ত করেছে। এগুলির মধ্যে রয়েছে – গাড়ি পরীক্ষা করা এবং স্ট্যান্ডার্ড স্কোপ, ইঞ্জিন অয়েল পরিষেবা, ইঞ্জিন অয়েল টপ-আপ এবং এয়ার ফিল্টার, ফুয়েল ফিল্টার, মাইক্রো ফিল্টার, স্পার্ক প্লাগ এবং ব্রেক ফ্লুইডের প্রতিস্থাপন। তাই আপনি যদি একজন BMW গাড়ির প্রেমিক হয়ে থাকেন, তাহলে আজই আপনার নিকটবর্তী BMW ডিলারের সাথে যোগাযোগ করুন।  দেরি করবেন না, কারণ এমন সুযোগ একবার গেলে আর আসেনা। 

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং