আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত কমপক্ষে ১০, নিখোঁজ ১৮

নিজস্ব প্রতিনিধিঃ ক্রমাগত বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের জেরে গত ২৪ ঘণ্টায় নেপালে মৃত্যু হয়েছে ১০ জনের ও নিখোঁজ ১৮ জন । এই দুর্যোগের জেরে বন্ধ হয়েছে যান চলাচল । গতকাল থেকেই মুশলধারে বৃষ্টির জেরে  বন্যায় প্লাবিত হয়েছে নেপালের একাধিক এলাকা । নেপালের NDRRMA- র মুখপাত্র বসন্ত অধিকারী জানান, পুলিশ বিভিন্ন সংস্থা ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করছে ।

জানা যাচ্ছে, ৩ হাজারের বেশি নিরাপত্তা কর্মীকে উদ্ধারের কাজে নামানো হয়েছে । একই সঙ্গে ব্যবহার করা হচ্ছে হেল্টিকপ্টার ও মোটরবোটস । ভূমিধসের একাধিক জাতীয়সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় আটকে পড়েছে শত শত পর্যটক । এই প্রসঙ্গে কাঠমান্ডু ট্রাফিক পুলিশ অফিসার বিশ্বরাজ খড়কা জানান,  এই ভূমিধসের জেরে রোডের বিভিন্ন প্রান্তের ৮টি জায়গা অবরুদ্ধ হয়ে আছে । গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকেই কাঠমান্ডুর সমস্ত অভ্যন্তরীন বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।

ভূমিধসের জেরে একাধিক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে । সেগুলি যত দ্রুত সম্ভব পাথর সরিয়ে রাস্তা খুলে দেওয়ার প্রচেষ্টা করছে প্রশাসন বলে জানালেন পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি ।  অন্যদিকে, কাঠমান্ডুর আবহাওয়া প্রসঙ্গে কর্মকর্তা বিনু মহারাজন জানিয়েছেন, আগামী রবিবারের আগে বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। রবিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপের জন্য সর্বত্র বৃষ্টিপাত হচ্ছে ।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

‘পাকিস্তান নিরপেক্ষ নয়,’ আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগেই খোঁচা ইরানের সাংসদের

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

আরব সাগরে মার্কিন অভিযান, আটক ইরানের তেলবাহী জাহাজ ‘সেভান’

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ! নিহত ১৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ