মাঠে পরপর দুদিনই গড়ালো না বল, পরিত্যক্ত তৃতীয় দিনও

Share:

নিজস্ব সংবাদদাতাঃ  কানপুর টেস্টের দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনেও কোনও বল না খেলেই ম্যাচ পরিত্যক্তের ঘোষণা করেদিলেন অন ফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ট কেটেলবোরা। আজকে বৃষ্টি না হলেও আউট ফিল্ড ভিজে ও স্যাঁতস্যাঁতে থাকায় আজকের দিনের ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে টানা দুদিন কোনও বল না খেলেই খেলা পরিত্যক্তের কথা ঘোষণা হল।

জানা যায়, আউট ফিল্ডের অনেক জায়গায় জল জমে ছিল। সকাল থেকেই মাঠ শুকানোর কাজে ব্যস্ত ছিল কর্মীরা। আজকে সকাল থেকে বৃষ্টি না থাকলেও সূর্যের দেখা মেলেনি। মেঘাচ্ছন্ন ছিল পুরো আকাশ। এমন ভেজা মাঠে খেললে খেলোয়াড়দের চোট লাগার আশঙ্কা থাকে। তাই খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে আজকের দিনের খেলা। সূত্রের খবর, আগামী ২ দিন কানপুরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। চতুর্থ ও পঞ্চম দিন আকাশ পরিষ্কার থাকলে খেলা হবে।

প্রসঙ্গত, প্রথম দিনের ৩৫ ওভারের খেলায় ৩ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান তোলে বাংলাদেশ । প্রথম দিকে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম ধীর গতিতে পার্টনাশিপের ভীত গড়তে শুরু করেছিলেন। কিন্তু আকাশদীপ  পরপর দুটো উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন। সেসময় মমিনুল হককে সঙ্গে নিয়ে ইনিংস গড়েন অধিনায়ক নজমুল শান্ত। দুজনের ৫১ রানের পার্টনারশিপ ভাঙেন রবীচন্দ্রন অশ্বিন। ৩১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাংলার অধিনায়ক। কিছুক্ষণ পর বৃষ্টির জেরে খেলা বন্ধ হওয়ায় অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকর রহিমের সঙ্গে ৪০ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরেন মমিনুল।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি