সোম দুপুরে সুপ্রিম শুনানি আর জি কর মামলার

আর জি কর মামলার শুনানির সময় পিছিয়ে গেলেও এই মামলার গুরুত্ব যে কমে যায়নি তা বুঝিয়ে দিতেই মামলাটির শুনানির সময় বিশেষ ভাবে নির্দিষ্ট করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায়(R G Kar Incident) সুপ্রিম কোর্ট(Supreme Court) স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে সেই মামলার শুনানি শুরু করে। দেশের প্রধান বিচারপতি(Chief Justice) ডি ওয়াই চন্দ্রচূড়(D Y Chandrachur) সেই মামলার শুনানির জন্য যে বেঞ্চ গঠন করেন সেখানে তিনি নিজে ছাড়াও ছিলেন সুপ্রিম কোর্টের আরও ২জন বিচারপতি। এরা হলেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। ৩জন বিচারপতির সেই বেঞ্চেই চলছে আর জি কর মামলার শুনানি। গত ২০ অগস্ট থেকে শুরু হয়েছে এই মামলার শুনানি। তার পর থেকে ৪ বার মামলাটি শুনানির(Hearing) জন্য ওঠে। আগামিকালও এই মামলার শুনানি থাকছে সুপ্রিম কোর্টে। তবে এবার এই মামলার শুনানি হবে দুপুরবেলায়।

আরও পড়ুন, ৫০০ কোটি টাকার ক্ষতি, পাহাড়ে আসার অনুরোধ মুখ্যমন্ত্রীকে

সুপ্রিম কোর্টে গত ২০ অগস্ট থেকে আর জি কর মামলার শুনানি চলছে। প্রতিবারই শুনানির তালিকার প্রথমে স্থান পায় মামলাটি। সকাল সাড়ে ১০টায় আদালত বসলে শুনানির জন্য প্রথম ডাক পড়ে এই মামলাটির। কিন্তু আগামিকাল এই ছবি দেখা যাবে না। আগামিকাল সকালের পরিবর্তে দুপুরে এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে। শুধু তাই নয়, এতদিন যে মামলা ১ নম্বরে থাকতো, সেই মামলাই আগামিকাল ৪২ নম্বর মামলা হিসাবে শুনানির জন্য উঠবে। সেই হিসাবে বলা যেতেই পারে, আর জি কর মামলার শুনানির সময় পিছিয়ে গেল। সকালের পরিবর্তে মামলার শুনানি হবে দুপুরে। দুপুর ২টোর সময় মামলাটি শুনবে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন, কোশী আসছে ধেয়ে, কেন্দ্র হাতগুটিয়ে বসে, মমতার কাঠগড়ায় মোদি সরকার

জানা গিয়েছে, আর জি কর মামলার শুনানির সময় পিছিয়ে গেলেও এই মামলার গুরুত্ব যে কমে যায়নি তা বুঝিয়ে দিতেই দুপুর ২টোয় মামলাটির শুনানির সময় বিশেষ ভাবে নির্দিষ্ট করা হয়েছে। এই মামলায় প্রায় ৪২টি পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ২০০-র বেশি। এরা সকলেই আগামিকালের শুনানিতে অংশ নেবেন। গত ১৭ সেপ্টেম্বর শেষবার এই মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানির দিন ছিল ২৭ তারিখ। কিন্তু ওই দিন রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায়। তার আগেও অবশ্য এক বার ওই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। গত ৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় না থাকায় শুনানি হয়নি। পরিবর্তে ১৭ তারিখ শুনানি হয়। গত শুনানিতে শীর্ষ আদালত সিবিআই রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করেছিল। তদন্তের জন্য আরও সময় দেওয়া প্রয়োজন বলে জানিয়েছিল তিন বিচারপতির বেঞ্চ। সোমবার ওই মামলায় কী হয় সে দিকে তাকিয়ে থাকবে রাজ্যবাসী।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা