৬০৭১ রেলস্টেশনে চালু দ্রুততম ওয়াইফাই, তবে দিতে হবে টাকা

করোনা পূর্ববর্তী সময়ের অনেক আগেই ভারতীয় রেল বিভিন্ন রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করেছিল রেলযাত্রীদের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা পূর্ববর্তী সময়ের অনেক আগেই ভারতীয় রেল বিভিন্ন রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করেছিল রেলযাত্রীদের জন্য। রেলের দাবি ছিল, মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। যাতে রেলযাত্রীরা দ্রুততম ওয়াইফাই ব্যবহার করে তাঁদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারে অথবা পড়ুয়ারা তাঁদের প্রয়োজনীয় ডকুমেন্টস ডাউনলোড করতে পারে। সম্প্রতি রেলমন্ত্রী রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন, বর্তমানে দেশে ৬০৭১ রেলস্টেশনে দ্রুততম ওয়াইফাই চালু রয়েছে। এরফলে প্রতি মাসে সবমিলিয়ে প্রায় ৯৭.২৫ টেরাবাইট ডেটা ব্য়বহার হয় রেলস্টেশনগুলিতে। এই স্টেশনগুলিতে দিনভর হাইস্পিড ইন্টারনেট ব্যবহারের জন্য কত টাকা চার্জ লাগবে তার পূর্ণাঙ্গ তালিকা নীচে দেওয়া হল।

তবে রেলমন্ত্রী আরও জানিয়েছেন, এর জন্য রেলকে কোনও অর্থ বরাদ্দ করতে হয়নি। দেশের প্রান্তিক এলাকার ১৯৩ রেলস্টেশনে ওয়াইফাই পরিষেবা দেয় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক (DoT)। এই সংস্থা প্রায় ২৭.২২ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া A এবং A1 ক্যাটাগরি শহরের ১২৮৭ রেলস্টেশনে ওয়াইফাই পরিষেবা দেয় রেলটেল (RCIL)। আর বাকি কয়েকটি স্টেশনে বিভিন্ন কর্পোরেট সংস্থা তাঁদের সামাজিক প্রকল্পের আওতায় বিনামূল্য়ে পরিষেবা দেয়। কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পুরোপুরি বিনামূল্যে রেলস্টেশনে ওয়াইফাই পরিষেবা পাওয়া যায় না। তিনি জানিয়েছেন, যে কোনও দিনের প্রথম আধ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা সাধারণ জনগণের জন্য বিনামূল্যে দেওয়া হয়। এবং এর পরবর্তী সময়ে চার্জযোগ্য ভিত্তিতে ওয়াইফাই ব্যবহার করতে পারেন রেলযাত্রীরা।

রেলের ওয়াইফাই ব্যবহার করতে হলে কত টাকা গুণতে হবে?

রেলটেল সূত্রে জানানো হয়েছে। যে কোনও যাত্রী দিনের প্রথম আধ ঘণ্টা বা ৩০ মিনিট বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এরজন্য মোবাইল বা ল্যাপটপে ওটিপি আসবে। কিন্তু তিনি যদি দিনভর সেটা ব্যবহার করতে চান, তবে তাঁকে সামান্য মূল্য খরচ করতে হবে। রেলটেল সূত্রে জানা যাচ্ছে, দেশের প্রায় ৫,৯৫০ স্টেশনে ওয়াইফাই পরিষেবা দেয়। একজন সারাদিন ৩৪ এমবিপিএস স্পিডে ওয়াইফাই পরিষেবা নিতে পারেন। বিস্তারিত প্ল্যান জেনে নিন..

দিনে ৫ জিবি ডেটা ব্য়বহার করার জন্য় দিতে হবে ১০ টাকা।
দিনে ১০ জিবি ডেটা ব্য়বহার করার জন্য় দিতে হবে ১৫ টাকা।
দিনে ৫ জিবি ডেটা ব্য়বহার করার জন্য় দিতে হবে ১০ টাকা।
৫ দিনে ১০ জিবি ডেটা ব্য়বহার করার জন্য় দিতে হবে ২০ টাকা।
৫ দিনে ২০ জিবি ডেটা ব্য়বহার করার জন্য় দিতে হবে ৩০ টাকা।
১০ দিনে ২০ জিবি ডেটা ব্য়বহার করার জন্য় দিতে হবে ৪০ টাকা।
১০ দিনে ৩০ জিবি ডেটা ব্য়বহার করার জন্য় দিতে হবে ৫০ টাকা।
৩০ দিনে ৬০ জিবি ডেটা ব্য়বহার করার জন্য় দিতে হবে ৭০ টাকা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল