শিয়ালদহ ষ্টেশনের নাম বদলের প্রস্তাব বঙ্গ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আগে বুধবার একাধিক ট্রেন উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেই অনুষ্ঠানে উঠেছে একের পর এক দাবি। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন , ‘ শিয়ালদহ ষ্টেশনের নাম বদলে করা হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।‘ তবে আদৌ সেই প্রস্তাব গ্রহণ হবে কিনা তা এখন জানা যায়নি।

গোটা দেশের মধ্যে ব্যস্ত ষ্টেশনের মধ্যে রয়েছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের মধ্যে রয়েছে একাধিক সুবিধা। তাই  একাধিকবার উঠেছিল শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবি।  বিভিন্ন সংগঠনের তরফে সেই দাবি করা হয়েছিল। আর এবার বিজেপির  সাংসদ করলেন  নাম বদলের প্রস্তাব।

এদিন শমীক আরও বলেন, ‘ একাধিক রেলওয়ে ওভার ব্রিজ পিংক বুকে আছে। কিন্তু বাস্তবায়িত করা যাচ্ছে না। বহু শহর এই রাজ্যের যেখানে তীব্র যানজট হয়৷ এটি বাস্তবায়ন করতে রাজ্যের সাহায্য দরকার। ‘এরপরেই রেলমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকারকে অনুরোধ করব রাজনীতি বন্ধ করুন৷ এখন ৬১ রেল প্রকল্প আটকে আছে।‘ তবে  এদিন বিজেপি নেতার  এই প্রস্তাব নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তাদের দাবি,  রেলকে ঘিরে রাজনীতিকরণ হচ্ছে । ইতিমধ্যেই শমিকের বক্তব্যের পর সামনে এসেছে  নানা প্রতিক্রিয়া ।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি