দৃশ্য দূষণ কমাতে নিজের হাতেই ভোটের ব্যানার-পোস্টার খুললেন অতীন

পুরভোটকে কেন্দ্র করে গোটা কলকাতা শহর বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লেক্স, ব্যানার ও পোস্টারে ভরে গিয়েছে। চারদিকে সেই ছবি তুলে ধরে পরিবেশ আন্দোলনের কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোটকে কেন্দ্র করে গোটা কলকাতা শহর বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লেক্স, ব্যানার ও পোস্টারে ভরে গিয়েছে। চারদিকে সেই ছবি তুলে ধরে পরিবেশ আন্দোলনের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। তাঁরা আশঙ্কা করছেন রাজনৈতিক ব্যানারে দৃশ্য দূষণ এবং পরবর্তী সময়ে এই সমস্ত আবর্জনা থেকে পরিবেশ দূষণের। সাধারণ মানুষও চাইছেন ভোট মিটতেই যেন রাজনৈতিক দলগুলি তাঁদের প্রচার সামগ্রী সরিয়ে দেয়। কিন্তু কে শোনে কার কথা! ভোটের ফল বেরিয়ে গেলেও কলকাতার বিভিন্ন অংশে রয়ে গিয়েছে শাসকদল, বিরোধী দলের প্রচারের ব্যানার, পোস্টার ও ফ্লেক্স। তবে কলকাতার হাতিবাগান এলাকায় দেখা গেল অন্য ছবি।

বুধবার কলকাতা পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলর অতীন ঘোষ। যিনি বিদায়ী বোর্ডের ডেপুটি মেয়র ছিলেন। এবার তিনি নিজে রাস্তায় নেমে তাঁর ওয়ার্ডের ব্যানার-পোস্টার সরানোর কাজে হাত লাগালেন। এবং তা ফল ঘোষণার পরদিনই। বুধবার দুপুরে অতীন ঘোষকে দেখা গেল রাস্তায় নেমে এলাকার অলিগলিতে লাগানো ফ্লেক্স ব্যানার পতাকা খোলার কাজ শুরু করেছেন। এদিন তিনি মোহনবাগান লেন থেকে এই কাজ শুরু করেন দলীয় কর্মীদের নিয়ে।

অতীন ঘোষ জানিয়েছেন, আমি নিজে বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে দেখেছি মানুষ দেখতে পারছেন না কিছু। বড় বড় পতাকা, ফ্লেক্স, ব্যানারে ঢেকে গিয়েছে এলাকা। তাই সকলেরই অসুবিধা হচ্ছে। দলীয় কর্মীদের দ্রুত সমস্ত প্রচার সামগ্রী খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলাম কাল রাতেই। আজ থেকে আমি নিজেই শুরু করলাম। দ্রুততার সঙ্গে প্রতিটি পাড়ায় খোলা হবে ফ্লেক্স-ব্যানার। এমনকি আমার বিধানসভা এলাকায় বেলগাছিয়া কাশীপুরে খোলা হবে। তিনি আরও জানান, এই সমস্ত আবর্জনা ধাপায় যেখানে বর্জ্য পৃথকীকরণ হয় সেখানে ফেলা হবে। যাতে এই আবর্জনা গুলি পরিবেশকে কোনওভাবে নষ্ট না করতে পারে বা পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে। আমি নিজে এই উদ্যোগ নিয়ে শুরু করলাম এবার বাকিরাও করবে বলে আশা করছি।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!