রাতে ঘুমোতে পারছেন না দীপিকা, সিদ্ধান্ত নিচ্ছেন ভুল, এ কী হল লেডি সিংহমের?

মাঝে মাঝেই ইনস্টাগ্রাম স্টেটাসে মা হওয়ার পর বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী। সাম্প্রতিক একটি বক্তৃতায়, মেয়ের জন্মের পর কিভাবে ঘুম থেকেই বঞ্চিত হচ্ছেন সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের ৬ বছর পর মা হলেন দীপিকা পাড়ুকোন। গর্ভবতী হওয়ার ঘোষণা যৌথভাবেই দিয়েছিলেন রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। গর্ভাবস্থাতে অভিনয় থেকেও বিরতি নেন অভিনেত্রী। যদিও সিংহম আগেইনের কিছু শুটিং প্রেগনেন্সি অবস্থাতেই শেষ করেছেন অভিনেত্রী। যাই হোক, দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। আগামী বছর থেকে অভিনেত্রী আবারও শুটিং শুরু করবেন।

যাই হোক, কন্যার জন্মের পরে অভিনেত্রীকে আর প্রকাশ্যে দেখা যায়নি। কন্যার নামটাও তাঁরা ঘোষণা করেননি। মাঝে মাঝেই ইনস্টাগ্রাম স্টেটাসে মা হওয়ার পর বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী। সাম্প্রতিক একটি বক্তৃতায়, মেয়ের জন্মের আগে প্রেগন্যান্সি অবস্থায় তিনি কীভাবে কাটিয়েছেন সে বিষয়ে মুখ খুলেছেন। কিভাবে ঘুম থেকেই বঞ্চিত হয়েছেন, কীভাবে শারীরিক জ্বালাপোড়া সহ্য করেছিলেন সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সেই উপলক্ষে দীপিকা পাড়ুকোন একটি ইভেন্টে উদ্যোক্তা আরিয়ানা হাফিংটনের সঙ্গে কথোপকথনে বলেন, “যখন আপনি ঘুম থেকে বঞ্চিত হন, তখন আপনার সিদ্ধান্তগুলিও নিতে অসুবিধা হয়। আমি জানি যে বিশেষ দিনগুলিতে আমি চাপ অনুভব করি বা জ্বলে উঠে ছিলাম, কারণ আমি যথেষ্ট ঘুমাইনি। অথবা আমার স্ব-যত্নের আচার-অনুষ্ঠান অনুশীলন করি।’

পাশাপাশি লোকজনের নেতিবাচকতা নিয়ে অভিনেত্রী বলেন, “বেদনা, রাগ এবং এই ধরনের কিছু চরম আবেগ অনুভব করা এবং তা থেকে শিক্ষা নেওয়া একেবারেই স্বাভাবিক এবং মানবিক। বড় চিত্র হল আপনি কীভাবে সেই সমালোচনাকে মোকাবেলা করবেন এবং কীভাবে আপনি এটিকে ইতিবাচকভাবে ব্যবহার করবেন এবং নিজের উপর কাজ করবেন।”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল