‘আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’,বাবা সিদ্দিক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুলি করে খুন করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা (অজিত পওয়ার গোষ্ঠী) বাবা সিদ্দিকিকে। আর এই হত্যাকাণ্ড নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান,’ বাবা সিদ্দিকিজির মৃত্যু  দুঃখজনক। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।‘

পাশাপাশি রাহুল আরও জানান, ‘এই ভয়ঙ্কর ঘটনা থেকে একথা প্রমাণিত যে মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এই ঘটনা নিয়ে রাজ্য  সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। শুধু তাই নয় অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।‘ অন্যদিকে এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে বাবা সিদ্দিকিকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন,’ এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।  সরকারের একজন সদস্য  অসুরক্ষিত, সেটা একদম স্পষ্ট। ‘ ইতিমধ্যেই সিদ্দিকির হত্যাকাণ্ডের মামলার বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে হবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী  একনাথ শিন্ডে।

আরও পড়ুনঃ এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের তদন্তে একাধিক দল গঠন মুম্বই পুলিশের

উল্লেখ্য,  শনিবার রাতে পূর্ব বান্দ্রায় ছেলে জিশানের অফিসের বাইরে সিদ্দিকিকে লক্ষ্য করে কমপক্ষে ছয় রাউন্ড গুলি চালায় বেশ কয়েকজন । আর সেই গুলি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর বুকে লাগে। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  বাবা সিদিকির মৃত্যুর পর কেন্দ্রীয় সংস্থাগুলি মুম্বই পুলিশের সাথে যোগাযোগ রাখছে। পাশাপাশি গুজরাট ও দিল্লির পুলিশও তদন্ত শুরু করেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল