বাবা সিদ্দিকীকে খুনের দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনা সত্যি। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপির নেতা (অজিত পওয়ার)  বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং। রবিবার গ্যাংয়ের এক সদস্যের ফেসবুকে  পোস্ট এই হত্যার কথা স্বীকার করেছে বলে খবর। আর সেই পোস্টের শুরুতেই লেখা ছিল,”ওম, জয় শ্রীরাম, জয় ভারত”।

সূত্র মারফত  জানা গিয়েছে বলিউড অভিনেতা সলমন খান, আন্ডারওয়ার্ল্ড ফিগার দাউদ ইব্রাহিম এবং অনুজ থাপানের সাথে সিদ্দিকের সম্পর্কের কারণে এই খুন হয়েছে। তবে এখন পর্যন্ত বলিউড অভিনেতার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  ইতিমধ্যেই হত্যাকাণ্ডের পর হরিয়ানার কর্নেল সিং ও উত্তরপ্রদেশের ধর্মরাজ কাশ্যপকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন  লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। বলা বাহুল্য, বহু  ফৌজদারি মামলা রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের নামে। বর্তমানে গুজরাটের একটি কারাগারে বন্দী রয়েছেন ।

আরও পড়ুনঃ ‘আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’,বাবা সিদ্দিক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য রাহুলের

  উল্লেখ্য,  শনিবার রাতে পূর্ব বান্দ্রায় ছেলে জিশানের অফিসের বাইরে সিদ্দিকিকে লক্ষ্য করে কমপক্ষে ছয় রাউন্ড গুলি চালায় বেশ কয়েকজন । আর সেই গুলি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর বুকে লাগে। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।বাবা সিদিকির মৃত্যুর পর কেন্দ্রীয় সংস্থাগুলি মুম্বই পুলিশের সাথে যোগাযোগ রাখছে। পাশাপাশি গুজরাট ও দিল্লির পুলিশও তদন্ত শুরু করেছে। এই আবহে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল