Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভারত-কানাডার পারস্পরিক সংঘাতে চরম ঝুঁকিতে ৭০ হাজার কোটি টাকার ব্যবসা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এই মুহূর্তে ভারত-কানাডার(India-Canada Relation) মধ্যে পারস্পরিক সম্পর্ক মোটেই শান্তিপূর্ণ নয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর নেপথ্যে রয়েছে কানাডায় খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের(Hardeep Singh Nijjar death issue) খুনের ঘটনা। এই হত্যাকাণ্ডের পিছনে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin Trudeau)। এরপর থেকেই অবনতির দিকে এগোতে থাকে এই দুই দেশের অভ্যন্তরীণ বোঝাপড়া। চরমে ওঠে ঠাণ্ডা লড়াই। যার সরাসরি প্রভাব পড়েছে পারস্পরিক ব্যবসা-বানিজ্যে(International Trade)। এমতাবস্থায় ঝুঁকিতে রয়েছে ৭০ হাজার কোটি ভারতীয় টাকা। এত বড় অঙ্কের টাকা ঝুঁকির মুখে পড়ার প্রকৃত কারণ হল এই দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরের ব্যবসা-বানিজ্য। টানা এক বছর ধরে চলা এই সংঘাতের কারণে যার স্বাভাবিকতা বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুনঃ বৃহস্পতির উপগ্রহে প্রাণের সন্ধান‌ পেতে অভিনব পন্থা NASA-র

যদিও থিঙ্ক ট্যাঙ্ক জিটিআরআইয়ের দাবি, দুই দেশের মধ্যে কূটনৈতিক সংঘাত আন্তর্জাতিক বানিজ্যে দ্বি-পাক্ষিক পণ্যের আদান-প্রদানে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে বিরোধ যদি বাড়তে থাকে তাহলে বেশিদিন এই স্বাভাবিক পরিস্থিতি ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। উভয় পক্ষকেই এগিয়ে এসে ক্রমবর্ধমান সংঘাত মিটিয়ে ব্যবসা সংক্রান্ত যাবতীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।

একটি বিষয় মাথায় রাখতে হবে, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি প্রতি অর্থবর্ষে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২০২২-২৩ অর্থবর্ষে এই দুই দেশের দ্বিপাক্ষিক বানিজ্যের পরিমাণ ছিল ৮.৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবর্ষে যা বেড়ে দাঁড়ায় ৮.৪ বিলিয়ন ডলারে। ভারতীয় অঙ্কে‌ এই টাকার পরিমান প্রায় ৭০ হাজার ৬১১ কোটি টাকা।

আরও পড়ুনঃ নাচতে নাচতে মৃত্যু, দুর্গা প্রতিমা বিসর্জনের মিছিলে করুণ পরিণতি যুবকের

বানিজ্যিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, কানাডা থেকে ভারতে আমদানির পরিমাণ বেড়েছে ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে রপ্তানি ৩.৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যদিও এর কারণ পারস্পরিক কূটনৈতিক উত্তেজনা নয়। কিন্তু দুই দেশের মধ্যে এইভাবে যদি কাদা ছোঁড়াছুঁড়ি চলতে থাকে তাহলে বড়সড় ধাক্কার মুখে পড়তে পারে গোটা বিশ্ব-বানিজ্য। প্রসঙ্গত উল্লেখ্য, কানাডিয়ান পেনশন ফান্ড ভারতে ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং প্রায় ৬০০টি কানাডিয়ান কোম্পানি ভারতে ব্যবসা করছে ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটলে দুই দেশের পক্ষেই তা কখনো‌ মঙ্গলজনক হবে না।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের