জট খুলল! বিতর্ক এড়াতে পঞ্জাব নির্বাচনের পর মুক্তি পাবে ‘ইমার্জেন্সি’

সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) এর সমস্ত শর্ত মেনে নেওয়ার পরে, দলটি সম্ভবত পঞ্জাব নির্বাচনের পরে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জট কাটতে চলেছে। মুক্তি পাচ্ছে, তারকা সাংসদ কঙ্গনা রানাউতের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’। কিন্তু কবে? মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে বিতর্কে-বিতর্কে চুরমার। একে তো ছবির নায়িকা এবং পরিচালক কঙ্গনা রানাউত, আবার রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি র রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ইমার্জেন্সি। যাতে ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত নিজেই। কিন্তু ছবির ট্রেলার মুক্তির পরেও প্রায় ১ বছর ধরে আটকে রয়েছে ইমার্জেন্সি।

কারণ ছবিতে শিখ ধর্মাবলম্বীদের খারাপভাবে দেখানো হয়েছে। আর তাতেই উঠেছে বিতর্ক। শিখ সংগঠনগুলি অভিনেত্রীর ছবি মুক্তির নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। এছাড়াও CBFC ছবির ১৩ টি দৃশ্য কাটার প্রেক্ষিতে ছবির শংসাপত্র দিতে রাজি রয়েছে, কিন্তু কঙ্গনার ছবির নির্মাতারা ৩ টি দৃশ্য কাটতে রাজি হয়েছে। এখন শোনা যাচ্ছে, পঞ্জাবের নির্বাচনের পরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমার্জেন্সি। ছবিটি আগে ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, নির্মাতারা পঞ্জাবের নির্বাচনের পরে মুক্তির লক্ষ্যমাত্রা নিচ্ছেন।

আরও পড়ুনঃ চরম বিপদে প্রিয়াঙ্কার স্বামী, শো চলাকালীনই মঞ্চ ছেড়ে ভয়ে পালালেন নিক, কী ঘটেছে?

প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) এর সমস্ত শর্ত মেনে নেওয়ার পরে, দলটি সম্ভবত পঞ্জাব নির্বাচনের পরে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছে। যাতে কারও অনুভূতিতে আঘাত না হয়, তাই পুরো দল সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন শেষ হলে তারা একটি উপযুক্ত দিনে ছবিটি মুক্তি দেবে।” কঙ্গনা রানাউত পরিচালিত এবং অভিনীত, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ১৯৭৫ সালের রাজনৈতিক ঘটনাবলী নিয়ে নির্মিত ইমাজেন্সি। ট্রেলারটি প্রকাশের পর থেকে, বিতর্ক ছরমে পৌঁছয়, শিখদের কথিত ভুল উপস্থাপনের জন্য শিখ সংগঠনগুলির প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। এ কারণে ছবিটির মুক্তি পিছিয়ে দিতে হয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল