Kangana Ranaut: মিলল সেন্সর বোর্ডের অনুমতি, কবে মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘Emergency’?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে কাটল জট। সেন্সর বোর্ডের অনুমোদন পেল অভিনেত্রী  কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranauts) সিনেমা ‘ইমার্জেন্সি’ ( ‘Emergency’) । বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই একথা জানালেন অভিনেত্রী। তিনি লেখেন,’ ইমার্জেন্সি সিনেমা  সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তথা CBFC শংসা পত্র পেয়েছে। আমরা শীঘ্রই মুক্তির তারিখ ঘোষণা করব। আপনারা  ধৈর্য ধরুন। ধন্যবাদ।‘ শুধু তাই নয়  পোস্টটিতে  কঙ্গনা মেনশন করেছেন, @manikarnikafilms @zeestudiosofficial @nishantpitti-কে।

ছবিটি ৬ সেপ্টেম্বর সারা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তারিখ ঘোষণা হয়নি। অবশেষে  বৃহস্পতিবার ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তিতে   ছাড়পত্র দিল CBFC। তবে কবে বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমা তা শুধু মাত্র সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি হল  ‘এমার্জেন্সি’ ( ‘Emergency’) । সিনেমাতে তাঁকে দেখা যাবে ইন্দিরা গান্ধির চরিত্রে।  কঙ্গনার চরিত্রের লুককে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন অস্কার-জয়ী প্রস্থেটিক রূপটান শিল্পী ডেভিড মালিনস্কি। ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে দেখা যাবে অনুপম খেরকে। জানা গিয়েছে, অপরাশেন ব্লু-স্টার এর কিছুটা প্রসঙ্গের সঙ্গে ১৯৭৫ সালে হওয়ার ভারতের জরুরি অবস্থার ২১ মাসের সময়কে বড় পর্দায় তুলে ধরছেন কঙ্গনা (Kangana Ranauts)  ছবি ‘এমার্জেন্সি’ ( ‘Emergency’) । ইতিমধ্যেই  কিছু কিছু দৃশ্যে কাটছাঁট করে ‘U/A’ ছাড়পত্র দেওয়া হয়েছে এই সিনেমাকে। এরপর  গত ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ‘ ইমার্জেন্সি’র মুক্তির কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তেও সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি কঙ্গনার ছবি। তাই পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির সময়সীমা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল