মুজিবের নাম উচ্চারণ করলে জবাই করা হবে, হুমকি ‘রাজাকার’ ইউনূসের বিশেষ সহকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিষিদ্ধ করেছে ‘রাজাকার’ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর এবার শেখ মুজিবের নাম উচ্চারণ করলে কুচি-কুচি করে জবাই করার হুমকি দিয়েছেন ইউনূসের অপকর্মের সঙ্গী তথা বিশেষ  সহকারী কুখ্যাত হিযবুত তাহরি জঙ্গি মাহফুজ আলম। বৃহস্পতিবার রাখঢাক না রেখেই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নতুন বাংলাদেশের মাটিতে শেখ মুজিবের নাম নিলে তাকে ক্ষমা করা হবে না। সোজা খতম করা হবে।’

গতকাল বুধবারই বাংলাদেশের স্থপতি শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ-সহ আট জাতীয় দিবস বাতিলের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীকে বাঙালি নিধনে সাহায্যকারী ‘সুদখোর’ মুহাম্মদ ইউনূস। এমনকি বঙ্গবন্ধুর ‘জাতির জনক’ তকমাও বাতিল করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন মুক্তিযোদ্ধা তথা জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা-সহ একাধিক বিশিষ্টজন।

মৌলবাদ এবং পাকিস্তান বিরোধী কণ্ঠস্বর জোরালো হতেই আসরে নেমেছেন আল কায়দার মধ্যপ্রাচ্যে যুদ্ধ করা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। এদিন রাজধানীর ফরেন সার্ভিস আকাদেমিতে এক সাংবাদিক সম্মেলন শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সরাসরি হুমকি দিয়ে তিনি বলেছেন, ‘মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত। মুজিববাদীদের কোনভাবেই ক্ষমা করা হবে না। কোনও সুশীল বা গুন্ডা মুজিববাদীদের বাংলাদেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধ ও মুজিবের কথা বলতে গেলে ভারতে গিয়ে বলতে হবে। নতুন বাংলাদেশের মাটিতে মুজিবের নাম উচ্চারণ করতে জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। কুচি-কুচি করে জবাই করা হবে।’ উল্লেখ্য, ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার অপরাধে এদিনই ঢাকার আদালত চত্বরে পুলিশের সামনে বেধড়ক মারধর করেছে পাকিস্তানের দোসর প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সমর্থক আইনজীবীরা।

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩