খাসির ঝোলে আনুন দক্ষিণী টুইস্ট, দুপুরের পাত জমে ওঠুক ‘মাটন ঘি রোস্ট’ দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : কখনো ঝলমলে রোদ তো কখনো মেঘের ঘনঘটা। এইসময় কি কিছু অন্যরকম খেতে ইচ্ছে করছে। চিন্তা কী ? বাঙালির ঐতিহ্য ‘খাসি’ তো রয়েছেই। তবে ঝোল কিংবা কষা নয়, একবার চেখে দেখুন ‘ঘি রোস্ট’ এই পদে রয়েছে দক্ষিণ ভারতীয় ছোঁয়া। বেশিক্ষণ সময় হেঁশেলে থাকতে হবে না। ঝট করে একবার চোখ বুলিয়ে নিন কি কি লাগবে। ব্যস উপকরণ হাতের কাছে রেখে শুরু করে দিন মূল রান্না। কাউকে সারপ্রাইজ দিতে চাইলে এর থেকে ভাল পদ আর দুটো নেই। তবে জেনে নিন তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ : মাংস ম্যারিনেট করার জন্য লাগবে : ৫০০ গ্রাম খাসির মাংস, আধ কাপ দই, হলুদ , লেবুর রস ও স্বাদ অনুযায়ী লবন

রোস্ট করার জন্য লাগবে, ৬টি গোটা শুকনো লঙ্কা, ২ টি লবঙ্গ, গোলমরিচ , মেথি, জিরে, ধনে, ৬ কোয়া রসুন, তেঁতুলের ক্বাথ, ২ টেবিল চামচ ঘি, এক মুঠো কারিপাতা, ২ চা চামচ গুড় ও স্বাদ অনুযায়ী লবন

প্রণালী : প্রথমে একটি বড় পাত্রে মাংস নিন। তার মধ্যে দিয়ে দিন দই, হলুদ, লবন ও লেবুর রস। ভাল করে মাখিয়ে নিয়ে অন্তত পক্ষে ৩০ মিনিট রেখে দিন। খুব ভাল হয় যদি আগের দিন রাতে মাংস মাখিয়ে রেখে দিতে পারেন।

এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, মেথি, ধনে এবং জিরে ভেজে নিন। ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এর মধ্যে দিয়ে দিন তেঁতুলের ক্বাথ এবং রসুনের কোয়া। ভাল করে মিক্সিতে পেস্ট করে নিন। এইবার প্রেশার কুকারে মাংস সেদ্ধ করে নিন। প্রায় সেদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে ওই অবস্থায় রেখে দিন। এর পর কড়াইতে ঘি গরম করতে দিন। এর মধ্যে দিয়ে দিন কারিপাতা। মিক্সিতে যে মশলা তৈরি করে রেখেছিলেন তা-ও দিয়ে দিন ঘিয়ের মধ্যে। অল্প আঁচে ভাজা হয়ে এলে সেদ্ধ করা মাংস কড়াইতে দিয়ে নাড়তে থাকুন।

প্রয়োজনে মাংস সেদ্ধ করতে জলও ব্যবহার করা যেতে পারে। তবে সাধারণ জল ব্যবহার না করাই শ্রেয়। গরম জল ব্যবহার করতে পারেন। এবার ভাল করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবন ও গুড় দিয়ে দিন।ঢিমে আঁচে কড়াই ঢাকা দিয়ে আরও মিনিট দশেক রান্না করে নিন। মাংসের ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। উপর থেকে ধনেপাতা কুচিও পরিবেশন করতে পারেন। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন : বাঙালির প্রিয় চিংড়ি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের রেসিপি

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা