খাদে পড়ল পড়ুয়া বোঝাই বাস, আহত ১৫ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার পঞ্চকুলার মরনির কাছে টিক্কর তালে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার  আচমকাই স্কুলের পড়ুয়া বোঝাই বাস উল্টে পড়ল খাদে। এই ঘটনার পরেই স্থানীয়রাই দ্রুত উদ্ধার কাজ করা শুরু করে। এখন পর্যন্ত ১৫ জন শিশু  আহত হয়েছেন  বলে খবর। শুধু তাই নয় গাড়ির চালক গুরুত্বর জখম হয়েছেন । জোরকদমে চলেছে উদ্ধারকাজ ।

আহত ১৫ জন শিশুকে চিকিৎসার জন্য মরনীর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পাশাপাশি  দুর্ঘটনায় আহত বাস চালককে চিকিৎসার জন্য চণ্ডীগড় পিজিআইতে পাঠানো হয়েছে।  তবে স্বস্তির বিষয় এই দুর্ঘটনার জেরে এখন পর্যন্ত  কোন প্রাণহানি হয়নি।  ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং উদ্ধারকারী দল।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, পঞ্জাবের মালেরকোটলার নানকানা সাহিব স্কুলের শিশু ও কর্মীরা  পাঁচকুলার মরনি পাহাড়ে বেড়াতে যাচ্ছিল। আর সেইসময় আচমকাই বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনার পর ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।  রয়েছে অ্যাম্বুলেন্স। তবে   কী করে এমন ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। শেষ পাওয়া খবর অনুসারে, বাস থেকে সমস্ত স্কুল পড়ুয়াকেই বের করে আনা হয়েছে ।

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?