আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতে ঢুকে চুরির অভিযোগ, ফরাক্কায় যুবককে পিটিয়ে মেরে ফেললেন স্থানীয়েরা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা’। আর ধরা পড়লে তার পরিণাম যে কি হতে পারে তার এক জলজ্যান্ত উদাহরণ সৃষ্টি করল মুশির্দাবাদ জেলার(Murshidabad District) ফরাক্কার(Farakka) বাসিন্দারা। চুরির অভিযোগে(Stealing Case) এক যুবককে মিটিয়ে মেরে ফেললেন(Murder Case) সেখানকার স্থানীয়রা। মৃত ব্যক্তির নাম করিম শেখ। বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। মৃত যুবকের বাড়ি ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত মহাদেবনগর এলাকায়। তিনি ছিলেন পেশায় দিনমজুর(Labour)।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কিশোরীর গলা কামড়ে টেনে নিয়ে গেল বাঘ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বেশ কিছু দিন ধরেই চুরির ঘটনা ঘটছিল। তা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন এলাকার মানুষ। এদিন রবিবার ভোর ৪টে নাগাদ গোপালনগরের একটি বাড়িতে ঢুকে চুরি করার অভিযোগ ওঠে করিমের বিরুদ্ধে। এরপরই প্রতিবেশীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। এবং এরপর বেধড়ক মারধর করেন বলেও অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় করিমকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ হাড়োয়ার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে শামিল একাধিক নাম

মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ‘এরকম একটা ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েছে কি না খোঁজ নিয়ে দেখছি।’ অন্যদিকে মৃত যুবকের কাকা জব্বর শেখের দাবি, ‘আমার ভাইপো কখনও চুরি করতে পারে না। যদি তেমন ঘটনা ঘটেও থাকে, তার জন্য আইন আছে। বিনা বিচারে এইভাবে কাউকে পিটিয়ে মারা উচিত হয়নি। দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’ যদিও এরপর এলাকাবাসীদের তরফ থেকে আর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Published by:

Share Link:

More Releted News:

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, ধুন্ধুমার রামপুরহাটে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ