‘কাশ্মীর কখনও পাকিস্তান হবে না’, গান্ডেরবালে জঙ্গি হামলা নিয়ে ইসলামাবাদকে চ্যালেঞ্জ ফারুখের

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: আবদুল্লা পরিবারের খাসতালুক হিসাবে পরিচিত গান্ডেরবালে জঙ্গি হামলায় পাকিস্তানের উপরে বেজায় চটেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা। আজ সোমবার (২১ অক্টোবর) গান্ডেরবালের গাগনীড়ে পরিযায়ী শ্রমিকদের আবাসনে জঙ্গিদের হামলায় ক্ষোভ উগরে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘গরিব পরিযায়ীদের নৃশংসভাবে যারা ভাবছেন কাশ্মীরকে পাকিস্তান বানাবেন, তারা ভুল করছে। কাশ্মীর কখনও পাকিস্তান হবে না, হবে না, হবে না।’

উল্লেখ্য, গতকাল রবিবার (২০অক্টোবর) সন্ধ্যায গান্ডেরবালের গাগনীড়ে পরিযায়ী শ্রমিকদের এক আবাসনে অতর্কিতে চড়াও হয় পাকিস্তানি মদতপুষ্ঠ জঙ্গিরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই গুলিতে ঝাঁঝরা হয়ে যান এক চিকি‍ৎসক ও ছয় পরিযায়ী শ্রমিক। গুলিতে গুরুতর জখম হয়েচেন আরও একাধিক শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। ওই হামলা জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের মনে নতুন আতঙ্ক তৈরি করেছে।

এদিন জঙ্গিদের বর্বরোচিত হামলার নিন্দা করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা বলেন, ‘গরিব পরিযায়ী শ্রমিকরা রুটি-রোজগারের জন্য কাশ্মীরে এসেছিল। নরপিশাচ আর শয়তানরা সেই নিরীহ-গোবেচারা শ্রমিকদের নৃশংসভাবে খুন করেছে। সেই সঙ্গে একজন চিকি‍ৎসককেও খুন করা হয়েছে। এই নৃশংস খুন করে কী লাভ হয়েছে নরপিশাচদের? এতে কী কাশ্মীর পাকিস্তান হয়ে যাবে?’ এর পরেই পাকিস্তানের শাসকদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে ফারুক বলেন, ‘আমি পাকিস্তানের শাসকদের স্পষ্ট বলছি, ভারতের সঙ্গে যদি বন্ধুত্ব চান, তাহলে এমন নরসংহার বন্ধ করুন। এটা স্পষ্ট জেনে রাখেন হামলা চালিয়ে, নিরীহ মানুষকে খুন করে কাশ্মীরকে পাকিস্তান বানানো যাবে না। যাবে না। যাবে না।’

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে