আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভূত চতুর্দশী’ কী ?এইদিন সত্যিই কি ভূত-প্রেত আসে ?

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  ‘ভূত চতুর্দশী’র নাম শুনলে অনেকে ভয়ে কেঁপে ওঠেন, কেননা এই শব্দিটর মধ্যে লুকিয়ে রয়েছে ‘ভূত কথাটি’। আর এর সঙ্গে জড়িয়ে চোদ্দ প্রদীপ ও তার সঙ্গে ভূত-প্রেতের কাহিনিও যুক্ত রয়েছে। সহজভাবে বলতে গেলে মহালয়ায় যেমন পিতৃপক্ষ পালিত হয়। পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাবার ও জল দান করা হয়, তেমনই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় তা ভূত চতুর্দশী নামে পরিচিত। আবার বলা হয়, মহাকালী এই দিন এসে ভক্তের বাড়ি থেকে অশুভ শক্তি দূর করেন। তাই এইদিন ১৪ প্রদীপ জ্বেলে দেবী কালীকে স্বাগত জানানো হয়।

বাঙালি হিন্দুদের কাছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ‘ভূত চতুর্দশী’ নামে পরিচিত। আবার পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে এই তিথিকেই ‘নরক চতুর্দশী’ বলে। পৌরাণিক বিশ্বাস মতে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ। সেই কারণেই বাঙালির ‘ভূত চতুর্দশী’, পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে ‘নরক চতুর্দশী’ পালিত হয়।

কেন জ্বালানো হয় ১৪টি প্রদীপ

দেবী চামুন্ডার আগমন : প্রাচীন শাস্ত্র ও কল্পকথা অনুযায়ী, এই রীতির নেপথ্যে নানাবিধ ব্যাখ্যা রয়েছে। যেমন, একটি মত হল, ১৪ জন প্রেত অনুচরকে সঙ্গী করে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অশুভ শক্তির বিনাশ করেন দেবী চামুণ্ডা।

স্বর্গ ও নরকের দ্বার খুলে দেওয়া হয় : অন্য মত অনুসারে, এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়। সেই দরজা দিয়ে পরলোকগত আত্মারা মর্ত্যে ফিরে আসেন। পিতৃকুল ও মাতৃকুলের চোদ্দ পুরুষের অশরীরী আত্মা নেমে আসেন গৃহস্থের বাড়িতে।ভূত, পিশাচ, প্রেত থেকে বাঁচতে, অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচতে ও অশুভ শক্তিকে দূর করতে ১৪টি প্রদীপ জ্বালানো হয়।

রাজা বলির আগমন :  মনে করা হয় এই সময় দানবরাজ বলি সহ অন্যান্য অনুচরসহ ভূত, প্রেত এই তিথিতেই নেমে আসে মর্ত্যলোকে। রাজা বলি অসংখ্য অনুচর নাকি মর্ত্যে নেমে আসেন পুজো নিতে। বলি রাজা ছাড়াও , পূর্বপুরুষের প্রেতাত্মা ছাড়াও নানান অতৃপ্ত আত্মারা এদিন মর্ত্যলোকে নেমে আসে।

এই দিনই যম দীপ দান করার বিধান রয়েছে। এ ছাড়াও এ দিন ধর্মরাজ, মৃত্যু, অন্তক, বৈবস্বত, কাল, সর্বভূতক্ষয়, যম, উড়ুম্বর, দধ্ন, নীন, পরমেষ্ঠী, বৃকোদর, চিত্র ও চিত্রগুপ্ত, যমলোকের এই ১৪ জনের উদ্দেশ্যে তর্পন করার রীতিও প্রচলিত রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

বৃষ্টির দিনে পার্টনারের সাথে দূরত্ব কমাতে এই ৫ কাজ করলেই কেল্লাফতে!

সাদা পোশাকে কাদার দাগ? সহজ ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান

বুদ্ধ পূর্ণিমায় ভুলেও এই কাজগুলি করবেন না, চরম বিপদ ঘনিয়ে আসবে

বুদ্ধ পূর্ণিমায় গরিব-দুঃখীদের খাবার-পোশাক দান করা কেন উপকারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ