এবার ভক্তদের মুখে ফুটবে হাসি! আবারও পরিবর্তন হল ‘পুষ্পা 2’-এর মুক্তির দিনক্ষণ

বে চিন্তার কারণ নেই, ছবির মুক্তি বিলম্ব হচ্ছে না, বরং ছবির মুক্তি এগিয়ে যাচ্ছে। খবর অনুযায়ী, এবার পুষ্পা 2-কে তাড়াতাড়ি প্রেক্ষাগৃহে পৌঁছানোর পরিকল্পনা করছেন নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের জন্যে আবারও দুঃখের খবর! আবার পিছিয়ে গেল সুপারস্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা 2: দ্য রুল’-এর মুক্তির দিনক্ষণ। আগামী ৬ ডিসেম্বর মুক্তির কথা ছিল ‘পুষ্পা 2’, কিন্তু এ বছরে আদৌ কি মুক্তির সম্ভাবনা রয়েছে এই ছবির? বিশ্বব্যাপী একাধিক ভাষায় এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। যদিও একাধিকবার ‘পুষ্পা 2: দ্য রুল’-এর মুক্তির দিনক্ষণ পিছিয়েছে। গত ১৫ অগস্ট এই ছবির মুক্তির কথা ছিল, কিন্তু ছবির কাজ শেষ না হওয়ার কারণে ছবির মুক্তি পিছিয়ে যায়। এদিকে মুক্তির আগেই পুষ্পা ২-এর নির্মাতারা ছবির একাধিক স্বত্ত্ব বিক্রি করে ঘরে ১০৮৫ কোটি টাকা তুলেছে।

তবে চিন্তার কারণ নেই, ছবির মুক্তি বিলম্ব হচ্ছে না, বরং ছবির মুক্তি এগিয়ে যাচ্ছে। খবর অনুযায়ী, এবার পুষ্পা 2-কে তাড়াতাড়ি প্রেক্ষাগৃহে পৌঁছানোর পরিকল্পনা করছেন নির্মাতারা। যদি রিপোর্টগুলি সত্য হয় তবে ‘পুষ্প 2: দ্য রুল’ ৬ ডিসেম্বর নয়, ৫ ডিসেম্বর থেকেই হলে দেখা যাবে। ২৪ অক্টোবর আনুষ্ঠানিক ঘোষনা করতে পারেন নির্মাতারা। গত এক বছরে পুষ্পা 2: দ্য রুল-এর মুক্তির তারিখে অনেক পরিবর্তন এসেছে। সবকিছু ঠিক থাকলে আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার হায়দরাবাদে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্মাতারা পুষ্পা 2-এর মুক্তির আসল দিনক্ষণ জানাতে পারে। ‘পুষ্পা 2: দ্য রুল’ ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। ছবিটি প্রাথমিকভাবে এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল এবং তারপরে এটি ১৫ আগস্টে ঠেলে দেওয়া হয়েছিল। শুটিং বিলম্বের কারণে, নির্মাতারা ছবিটির মুক্তির তারিখ পুনর্নির্ধারণ করেন।

যদি পুষ্পা 2-এর মুক্তি পিছিয়ে যায়, তবে আল্লু অর্জুনের ভক্তদের জন্য এটি একটি সুখবর, কারণ তারা একদিন আগেই ছবিটি দেখতে পাবেন। সুকুমার পরিচালিত ‘পুষ্পা 2: দ্য রুল’ হল ২০২১ সালের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিক্যুয়াল। করোনি মরসুমের পর এই ছবিটি ছিল প্রথম ব্লকবাস্টার ছবি। ছবির প্রতিটি গান থেকে সংলাপ সবটা এখনও দর্শকদের কাছে প্রিয়। এমনকী আল্লু অর্জুনের কেরিয়ারেও মাইলফলক ছিল এই ছবি। ভক্তদের তাকে আবারও বড় পর্দায় দেখতে তিন বছর অপেক্ষা করতে হল। রিপোর্ট অনুসারে, ‘পুষ্পা 2’ ৫০০ কোটি বাজেটে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এই অ্যাকশন ড্রামায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিল, জগদীশ প্রতাপ বন্দরী, জগপতি বাবু, প্রকাশ রাজ, অনসূয়া ভরদ্বাজ, রাও রমেশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল