হিন্দি ও তামিলে একইসঙ্গে তৈরি হচ্ছে ‘গজনী 2’, মুক্তির দিনও এক, নায়ক কারা?

যাই হোক, ফিরছে হিন্দি গজনি 2, শুধু হিন্দি নয়, তামিল ভার্সনেও রিলিজ করবে গজিনি 2। তামিল ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন, সুপারস্টার সুরিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৮ সালে মুক্তি পেয়েছে আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’। ছবিতে সাইকো চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন আসিন। সেই সময়ে ছবিটি বক্সঅফিসে ১০০ কোটি উপার্জন করেছিল। এবার সংবাদের শিরোনামে ছবির দ্বিতীয় সিক্যুয়াল। বলিউডে সিক্যুয়ালের ছড়াছড়ি। ১৫-১৬ বছরের সুপারহিট চলচ্চিত্র আবারও ফিরছে, নতুন প্রজন্মের সঙ্গে পরিচয়ের জন্যে। আর তরুণ প্রজন্ম তা সাদরে গ্রহণও করে নিচ্ছে। যাই হোক, ফিরছে হিন্দি গজনী 2। শুধু হিন্দি নয়, তামিল ভার্সনেও রিলিজ করবে। তামিল ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার সূর্য। 

তবে মজার বিষয় হল, এই দুটি ছবির শুটিং একই সঙ্গে শুরু হবে এবং একই দিনে রিলিজ করবে। যা কিনা দেশের ইতিহাসে প্রথম। ইতিমধ্যেই দুটি ভার্সনের ছবি নিয়েই আলোচনা করছেন প্রযোজক মধু মান্তেনা এবং আল্লু অরবিন্দ। রিপোর্ট অনুযায়ী, প্রযোজকরা ইতিমধ্যেই আমিরকে স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছেন। এদিকে, আল্লু অরবিন্দ তামিল ভাষায় গজনী-2 তৈরি করার পরিকল্পনা করছেন। তিনি সূর্যকে এই ছবিতে প্রধান অভিনেতা হিসেবেই কাস্ট করবেন। সূর্যও বিষয়টি নিশ্চিত করেছেন। একটি প্রতিবেদনে সূর্য বলেছেন- ‘অনেকদিন পর আল্লু অরবিন্দ আমার কাছে সিক্যুয়েলের আইডিয়া নিয়ে এসে জিজ্ঞেস করলেন এটা সম্ভব কি না? আমি বললাম- একদম স্যার, আমরা এটা নিয়ে ভাবতে পারি। এরপর এ নিয়ে আলোচনা শুরু হয়।’

তবে একাধিক সূত্রে জানা গিয়েছে, অরবিন্দ এবং মান্তেনা হিন্দি এবং তামিল সংস্করণের একসঙ্গেই শুটিং করবেন। চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এটি মুক্তি পেতে পারে। আমির খান আজকাল তার আসন্ন ছবি সিতারে জমিন পারের শুটিংয়ে ব্যস্ত। বড়দিনে মুক্তি পাবে ছবিটি। আমিরের এই ছবির জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর সূর্য সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় তিনি তার কাঙ্গুয়া চলচ্চিত্রের জন্য শিরোনামে রয়েছেন। এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। এদিকে আমির খানের কাছে কিশোর কুমারের বায়োপিকও রয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল