বোনাস হিসাবে ফ্ল্যাট, গাড়ি… দিওয়ালিতে কর্মীদের মুখে হাসি ফোটাচ্ছে মোদির রাজ্যের সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দীপাবলি। আর সেই উপলক্ষে এবার এক হীরা ব্যবসায়ী কর্মীদের বোনাস হিসাবে দিল ফ্ল্যাট, গাড়ি থেকে শুরু করে ব্যাঙ্কে  কোটি কোটি টাকা এফডি। শুধু তাই নয় অনেক কর্মচারীকে আবার পরিবারের সঙ্গে বিদেশ যাওয়ার সুযোগ দিয়েছেন । সেই ব্যবসায়ী  হলেন মুম্বইয়ের ঘনশ্যাম ঢোলাকিয়ার।

এই বোনাস প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঘনশ্যাম বলেন, ‘আমরা আমাদের কর্মীদের মাধ্যমে উন্নতি করেছি, তাই আমরা প্রতি বছর দীপাবলিতে তাদের একটি বড় বোনাস দিই।  সব শিল্পপতিরই উচিত তাদের কর্মচারীদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা। ‘

শুধু তাই নয় হীরা ব্যবসায়ী আরও জানান, ‘এখন পর্যন্ত তিনি তাঁর সংস্থা থেকে কাউকে বরখাস্ত করেননি। কোভিডের সময় কোন কর্মীর চাকরি যায়নি। বরং কর্মীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অফিসের মধ্যে  প্রতিদিন এক ঘণ্টা ব্যায়াম করার ব্যবস্থা করা রয়েছে। শুধু তাই নয়, অফিস বা কারখানায় পৌঁছালে প্রথমে নামাজ, তারপর জাতীয় সঙ্গীত বাজানো হয়ে থাকে প্রতিদিন।‘ বলা বাহুল্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত শিল্পপতিরা মুনাফা অর্জনের প্রতিযোগীতায় ব্যস্ত। আর তখনই এই ব্যবসায়ী কর্মীদের অসুবিধার কথা ভেবে একাধিক ব্যবস্থা নিচ্ছেন।

উল্লেখ্য, কৃষক পরিবার থেকে মানুষ হয়েছেন ঘনশ্যাম ঢোলাকিয়া । তাই ছোট থেকেই অনেক প্রতিকূলতার মধ্যে তিনি বড় হয়েছেন। এখন তাঁর বাবা এখনো কৃষিকাজ করেন।  জানা গিয়েছে, বর্তমানে ঘনশ্যামের দেশ – বিদেশে রয়েছে বহু ব্যবসা।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের