ঝড়ের সময় জাগিয়ে রাখুন মোবাইল ফোন, রইল কম সময়ে ১০০ শতাংশ চার্জ দেওয়ার ৫ টোটকা

মনে রাখবেন, ব‍্যাটারি নতুন হলেও ফোনে চার্জ হতে কিন্তু বেশ সময় লাগে। যদি পারেন তো পাওয়ার ব্যাংক ব্যবহার করলেও তার পুরো চার্জ দিতে রাখবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে সম্ভবত ‘ল্যান্ডফল’ হতে পারে ‘ডানা’-(DANA)র। এ মুহূর্তে সে রয়েছে সাগরদ্বীপ থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে। ডানা’র দাপটে ভেঙে পড়তে পারে গাছ, শুকনো ডালপালা, উড়ে যেতে পারে কুড়েঘর, টালির চাল। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকী ডানার ঝাপটায় কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নিচু জায়গায় জল জমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হাওড়া, কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরজেলায় ডানার প্রভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে পশ্চিমবঙ্গের উপকূলে জলোচ্ছ্বাস প্রবল হতে পারে। ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি!

এমন বিপর্যয়ের সময়ে সবার আগে মোবাইল সচল রাখা জরুরি। কারণ যেকোনও সমস‍্যার মোকাবিলার জন্যে সবার আগে প্রয়োজন মোবাইল! তাই যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্যে এ সময় হাতের কাছে মোবাইল রাখতে একেবারেই ভুলবেন না। কারণ ঝড়ের সময় বিদ‍্যুৎ চলে যাওয়ার ঘোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ইন্টারনেট না থাকলেও কোনও ক্ষতি নেই, কিন্তু মোবাইলের ব্যাটারি যেন একেবারে চার্জে পরিপূর্ণ থাকে। তাই ফোনে আগে থেকেই চার্জ দিয়ে রাখা জরুরি। মনে রাখবেন, ব‍্যাটারি নতুন হলেও ফোনে চার্জ হতে কিন্তু বেশ সময় লাগে। যদি পারেন তো পাওয়ার ব্যাংক ব্যবহার করলেও তার পুরো চার্জ দিতে রাখবেন। যাই হোক, এমতাবস্থায় কখন বিদ্যুৎ চলে যাবে, তারও কোনও গ্যারান্টি নেই। তাই যদি চান খুব কম সময়ে ১০০ শতাংশ চার্জ হোক ফোনে, তা হলে এই বিষয়গুলি মাথায় রাখুন…..

১) চার্জ দেওয়ার সময় ফোন ঘাঁটাঘাঁটি করবেন না। এতে চার্জ হতে অনেক সময় লেগে যাবে।

২) মোবাইলের অ্যাপগুলি রানিং থাকা অবস্থায় যদি চার্জ দিতে হয়, তাহলে অনেকক্ষন সময় লাগে চার্জ হতে। তাই চার্জ দিতে যাওয়ার আগে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না আবশ্যিক দেখে নেবেন। সেরকর অ্যাপ চলতে থাকলে বন্ধ করে দিন।

৩) চার্জ দিতে যাওয়ার আগে অবশ্যই ফোনের পর্দার ব্রাইটনেস কমিয়ে দিন।

৪) এছাড়া চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলে ইন্টারনেট চালু থাকে, তা হলে চার্জ হতে সময় লাগবে। তাই ইন্টারনেট বন্ধ রাখুন।

৫) যদি খুব প্রয়োজন না থাকে তা হলে চার্জের সময় মোবাইল ফোন ফ্লাইট মোডে রেখে দিন, খুব সহজেই ১০০ শতাংশ চার্জ পূর্ন হয়ে যাবে।

এদিকে শোনা যাচ্ছে, ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগোচ্ছে ‘ডানা’ (DANA)। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়বে ডানা। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমবঙ্গের উপকূলে বৃহস্পতিবার রাত আড়াইটে থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে উপকূল অঞ্চলগুলিতে সমুদ্রের ঢেউ উঠতে পারে ৯.৮৪ ফুট থেকে ১৪.৪৩ ফুট পর্যন্ত। এই মূহুর্তে ডানা ওড়িশার পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ধামারা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে।

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি