আতঙ্কের নাম ডানা, বাতিল ৩০০টি উড়ান ও ৫৫২ ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ডানা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার উপকুলে  ল্যান্ডফল হতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ইতিমধ্যেই এদিন সকাল থেকেই বাংলা সহ ওড়িশার উপকূলবর্তী এলাকায় শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টিপাত।

অন্যদিকে ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে ভুবনেশ্বর ও কলকাতা বিমানবন্দরে ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিমান পরিষেবা।  প্রায় ৩০০ টি বিমান বাতিল হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে ৫৫২টি ট্রেন। তারমধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব রেল ১৫০টি, পূর্ব উপকূলীয় রেল ১৯৮টি, পূর্ব রেল ১৯০টি এবং দক্ষিণ-পূর্ব মধ্য রেল ১৪টি ট্রেন। ঘূর্ণিঝড় মোকাবিলা করতে ওড়িশা ও পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে ৫৬টি জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) দল মোতায়েন করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীকেও ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। যাতে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা যায়।

উল্লেখ্য আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড়ের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং  তামিলনাড়ু  । জারি হয়েছে সতর্কতা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দিঘা,  মন্দারমণির মতো উপকূলঘেঁষা এলাকায়। পর্যটকদের আগেই সরিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ‘ডানা’র প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই জোর কদমে চলছে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি। 

স্যালাইন খুলতে গিয়েই বিপত্তি! ৩ মাসের শিশুর আঙুল কেটে দিল হাসপাতালের অস্থায়ী কর্মী

দুর্গা বেশে দিব্যাণী মণ্ডল, মহালয়ায় এবার ‘মহিষাসুরমর্দ্দিনী’-র ভূমিকায় ‘ফুলকি’?

টাকা চুরির সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল, মুখে হাসি ফুটল ৩০০০ শ্রমিকের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি