২০২৫-এর শুরুতেই বিয়ের পিঁড়িতে বাংলা টেলি দুনিয়ার ‘পাওয়ার’ কাপল রুবেল-শ্বেতা

এ বার পুজোতেও পরস্পরের কাছাকাছি ছিলেন তাঁরা। তখন থেকেই টেলিপাড়ায় গুঞ্জন ছিল যে, অবিবাহিত অবস্থায় এটাই রুবেল-শ্বেতার শেষ পুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর জুড়ে টলিউডে বিয়ের সানাই। এ বছর শুরু থেকেই সাতপাকে বাঁধা পড়েছেন একাধিক তারকা জুটি। এমনকী অশ্বিন মাসেও গাঁটছড়া বেঁধেছেন টলি পাড়ার দুই মিষ্টি নায়িকা, রুপসা এবং স্বীকৃতি। যদিও স্বীকৃতি চুপিসাড়ে বিয়ে করেছেন। কিন্তু রূপসা সকল কে জানিয়ে ধুমধাম করে মনের মানুষের গলায় মালা পরিয়েছেন। তবে এ বছর টলিউডের অনেক অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। যাঁদের মধ্যে একজন পর্দার দুর্গা সন্দীপ্তা সেনও। যাই হোক, এ বছর শেষ প্রায়। তাও হাতে মাত্র ২ মাস। আর নতুন বছর পড়তেই টলিউডে খুশির সানাই বাজবে। আগেভাগেই মিলল সুখবর, কথা অনুযায়ী, ২০২৫ সালের শুরুতেই চার হাত এক হাতে চলেছে বাংলা টেলিদুনিয়ায় ‘পাওয়ার কাপল‍’ শ্বেতা ভট্টচার্য ও রুবেল দাসের।

বহুদিন ধরেই জল্পনা চলছিল তাঁদের বিয়ের। অবশেষে মিলল সুখবর। একসঙ্গে জুটি বেঁধে একাধিক ধারাবাহিক উপহার দিয়েছেন এই জুটি, সেই থেকেই প্রেম। দুজনেরই প্রাক্তন ভালোবাসা ছিল। কিন্তু অতীত ভুলে দুজনেই দুজনার মধ্যে বর্তমান খুঁজে পেয়েছেন। অবশেষে শোনা যাচ্ছে ২০২৫-এর জানুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধছেন শ্বেতা-রুবেল। জি বাংলার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেট থেকে প্রেম শুরু হয়েছিল শ্বেতা-রুবেলের। তবে প্রথম দিকে নিজেদের ভালোবাসার বিষয়টা আড়ালেই রেখেছিলেন তারকা জুটি। কিন্তু বেশি দিন চাপা থাকেনি। এখন অবশ্য আর আড়াল নয়, প্রতিনিয়ত নিজেদের প্রেম মুখর খুঁনসুটির কথা সর্বসমক্ষে স্বীকার করেন তাঁরা। দুজন দুজনার বাড়িতে গিয়েও সময় কাটান, জন্মদিনে একে-অপরকে ভালোবাসায় ভরিয়ে দেন। তাই এখন আর তাঁদের সম্পর্ক চাপা নেই। যদিও বিয়ের কথা এখনও জানান নি শ্বেতা-রুবেল। তাঁদের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বিয়ে করতে চলেছেন তাঁরা। দিন ক্ষণ সবই ঠিক হয়ে গিয়েছে।

এ বার পুজোতেও পরস্পরের কাছাকাছি ছিলেন তাঁরা। তখন থেকেই টেলিপাড়ায় গুঞ্জন ছিল যে, অবিবাহিত অবস্থায় এটাই রুবেল-শ্বেতার শেষ পুজো। আগামী বছর দম্পতি হিসাবে পরস্পরের সঙ্গে পুজো কাটাবেন শ্বেতা ও রুবেল। এদিকে বর্তমানে রুবেল-শ্বেতা দুজনেই যে যার কাজে ব্যস্ত। শ্বেতাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। তাঁর বিপরীতে রয়েছেন রণজয় বিষ্ণু। অন্য দিকে রুবেল ব্যস্ত তাঁর ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ নিয়ে, নেই নেই করে ধারাবাহিকের বয়স ২ বছর হয়ে গেল, আর এই হিট ধারাবাহিকের প্রধান হাতিয়ার নায়ক-নায়িকা জুটি। এই ধারাবাহিক রুবেলের বিপরীতে অভিনয় করছেন পল্লবী শর্মা।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’