১৪ মাসের মাথায় সৌদি আরবের দায়িত্ব থেকে বিদায় ইউরো জয়ী কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে সৌদি আরব ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন রবার্তো মানচিনি। কিন্তু সৌদি ফুটবল ফেডারেশনের কর্তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় হতাশাজনক পারফরম্যান্স করেছে সৌদি ফুটবল দল। এমনকি এশিয়া কাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে। আর ওই জঘন্য পারফরম্যান্দের কারণেই ইউরো জয়ী কোচকে আর হাতি পোষার মতো বিপুল অর্থ খরচ করে রাখতে রাজি হননি সৌদি ফুটবল ফেডারেশনের কর্তারা। ফলস্বরূপ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ছাড়ছেন ইতালিয়ান কোচ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, অনেক স্বপ্ন নিয়েই ১৪ মাস আগে সৌদি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ইতালিকে ইউরো কাপ জেতানো রবার্তো মানচিনি। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তাঁর সঙ্গে চুক্তি করেছিল সৌদি ফুটবল ফেডারেশন। ২০২৭ সাল পর্যন্ত মানচিনির সঙ্গে চুক্তির কথা জানিয়েছিল সৌদি ফুটবল ফেডারেশন।

কিন্তু প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সৌদি ফুটবল দলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি ইউরো জয়ী কোচ। এশিয়ান কাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় সৌদি আরব। এমনকী বিশ্বকাপ বাছাইয়েও হতশ্রী পারফরম্যান্স করেছে। ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে কাতার বিশ্বকাপে চমকে দেওয়া দলটি। ঘরের মাঠেই জাপানের কাছে ২-০ ব্যবধানে হেরে যায়। এর পর বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করে। গতকাল বৃহস্পতিবারই মানচিনির সঙ্গে চুক্তি বাতিলের কথা ঘোষণা করে সৌদি ফুটবল ফেডারেশন।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন