কংগ্রেস – উদ্ধবের স্বস্তি, মহরাষ্ট্র নির্বাচন থেকে সরে দাঁড়াল আপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই র‍য়েছে  মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের  নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রস্তুতি। এই আবহে মহারাষ্ট্র নির্বাচন থেকে সরে দাঁড়াল আম আদমি পার্টি। কোন আসন থেকেই কেউ করবে না প্রতিদ্বন্দ্বিতা। শুধু তাই নয়  আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল মহা বিকাশ আঘাদি (এমভিএ) জোটের হয়ে প্রচার করবেন। শনিবার এমনটাই জানালেন আপ নেতা সঞ্জয় সিং।

আপ সূত্রের খবর, মহারাষ্ট্রে অরবিন্দ কেজরিওয়ালের প্রচার নিয়ে শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি-এসপি দলের সঙ্গে যোগাযোগ করেছে। শুধু তাই নয় ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেনের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হয়ে প্রচার করে পারেন কেজরি। তবে এখন পর্যন্ত মহারাষ্ট্রে প্রচার  কর্মসূচী নিয়ে আম আদমি পার্টির তরফ থেকে কিছু জানান হয়নি । বলা বাহুল্য, ২৮৮ আসন নিয়ে তৈরি মহারাষ্ট্রের বিধানসভা। ২০ নভেম্বর এক দফাতে হবে নির্বাচন। ২৩ নভেম্বর বিধানসভা নির্বাচনের ফলাফল।

উল্লেখ্য, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫ টি, শিবসেনা ৫৬ টি, এনসিপি ৫৪ টি এবং কংগ্রেস ৪৪ টি আসনে জয়ী হয়েছিল। তবে নির্বাচনের পর শিবসেনা এনডিএ থেকে আলাদা হয়ে এনসিপি-কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করে। বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায়  বিজেপির ১০৩  জন বিধায়ক রয়েছে। শিবসেনার ( একনাথ শিন্ডে) ৪০  জন বিধায়ক এবং এনসিপি (অজিত পাওয়ার )-এর ৪৩ জন বিধায়ক রয়েছে। তাই চলতি বছর মহারাষ্ট্রের বিধানসভার নির্বাচনে কার জয় হয় সেটাই এখন মূল দেখার বিষয়।

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ