সোনা পাচারকারীর গোপনাঙ্গ থেকে উদ্ধার ১ কেজি সোনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনা পাচার কাণ্ডে ঘটল এক  চাঞ্চল্যকর ঘটনা। জয়পুর আন্তর্জাতিক  বিমানবন্দরে এক যাত্রীর  গোপনাঙ্গ থেকে উদ্ধার হল এক কেজি সোনা। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে  বিমানবন্দরের  অফিসাররা। জানা গিয়েছে, ওই ব্যক্তি আবুধাবি থেকে এসেছিলেন জয়পুর বিমানবন্দরে।

তথ্য অনুযায়ী,  রাজস্থানের বেওয়ার জেলার সরগাঁও গ্রামের বাসিন্দা মহেন্দ্র খান আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে জয়পুর পৌঁছেছিলেন। মহেন্দ্র খান গোপনাঙ্গে   লুকিয়ে সোনা নিয়ে আসছেন বলে অনেক আগেই  খবর পেয়েছিলেন বিমানবন্দরের আধিকারিকরা। তাই বিমানবন্দরে নামতেই শুরু হয় মহেন্দ্রের ব্যাগে তল্লাশি। এরপর এক্স-রে স্ক্যানারের মাধ্যমেই উদ্ধার হয় ওই ব্যক্তি গোপনাঙ্গে সোনার ক্যাপসুল লুকিয়ে রেখেছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু  করেন কর্মকর্তারা।  এরপর বিমানবন্দরের  অফিসাররা  মহেন্দ্রকে জয়পুর বিমানবন্দরের কাছে অবস্থিত জয়পুরিয়া হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা অপারেশন করে মলদ্বার থেকে উদ্ধার করে তিন টুকরো সোনা।

মহেন্দ্রের মলদ্বার থেকে উদ্ধার হওয়া সোনার ওজন ছিল প্রায়  এক কেজিরও বেশি। যার আনুমানিক বাজার  মূল্য  ৯০ লাখ টাকা । এ ঘটনায় বিমানবন্দরের  কর্মকর্তারা  মহেন্দ্রের নামে মামলা রুজু করেছে। তবে এখন অভিযুক্ত হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর।  বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, এই সোনা পাচারের সঙ্গে মহেন্দ্র ছাড়া আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস