সত্যের জন্য লড়াই করব, বার্তা সিধুর

সমর্থকদের জন্য বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ খুললেন সিধু। জানিয়ে দিলেন সত্যের জন্য তিনি লড়াই করবেন। বুধবার সকালে একটি ভিডিয়ো বার্তায় পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি জানিয়েছেন, অন্যায়ের সঙ্গে তিনি কখনও সমঝোতা করেননি। আগামীদিনেও করবেন না।

সমর্থক এবং পঞ্জাববাসীদের জন্য তিনি একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছেন। সেই ভিডিয়ো বার্তায় সিধু জানিয়েছেন, “গত ১৭ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। রাজ্য তথা রাজ্যবাসীর স্বার্থই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। এটাই ছিল আমার একমাত্র রাজনৈতিক ধর্ম। এটাই ছিল আমার রাজনৈতিক লড়াই। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করতে আসিনি। আমার রাজনৈতিক জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল রাজ্য তথা রাজ্যবাসীর সার্বিক কল্যাণ। আর সেই লক্ষ্য থেকে সরে আসার প্রশ্নই নেই।

বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আচমকাই ইস্তফা দেন সিধু। তাঁর এই ইস্তফাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি তপ্ত হয়ে ওঠে। একা সিধু নন, একই দিনে ইস্তফা দেন,রাজিয়া সুলতানা। ইস্তফাপত্রে তিনি লেখেন, সিধুর প্রতি সমর্থন জানাতেই তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।দলের একজন সাধারণ সমর্থক এবং কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাব। সিধুর ইস্তফার সিদ্ধান্তেক সমর্থন জানিয়ে, রাজিয়া বলেছেন, সিধু আপাদমস্তক একজন ভদ্রলোক। পঞ্জাব তথা পঞ্জাববাসীর স্বার্থের জন্য নিজের জীবন দিয়েছেন। আত্মসম্মানে লেগেছে বলেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়েছেন সিধু। আমারও মনে হয়েছে,  নীতি-নৈতিকতার খাতিরে মন্ত্রিসভা থেকে আমারও সরে দাঁড়ানো উচিত।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌