বাড়ল চাপ, হেনস্তা কাণ্ডে তন্ময়কে তলব বরাহনগর থানার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও  চাপ বাড়ল তন্ময় ভট্টাচার্যের। মহিলা সাংবাদিককে হেনস্তা কাণ্ডে সোমবার ফের তাঁকে তলব করল বরাহনগর থানা।  এই প্রসঙ্গে সিপিএম নেতা জানান,’ আমায় দুপুর দেড়টা নাগাদ বরাহনগর থানায় যেতে বলা হয়েছে। আমি হাজিরা দিতে যাব।‘ বলা বাহুল্য, রবিবার তন্ময়কে তলব করেছিল বরাহনগর থানা।

রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহিলা সাংবাদিক অভিযোগ তোলেন, ‘  সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম , সেই সময় সিপিএম নেতা আমার  কোলে বসে পড়েন।’     আর এই ঘটনার পর থেকেই শোরগোল পড়ে যায় সিপিএমের অন্দরেও।  ইতিমধ্যেই এই ঘটনার জেরে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে আলিমুদ্দিন স্ট্রিট।

সাংবাদিক বৈঠক করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ‘যে অভিযোগ এসেছে তাতে তদন্তের প্রয়োজন। তবে অভিযোগ যে ধরনের এসেছে তাকে দল কখনোই সমর্থন করে না। তাই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে আপাতত দল থেকে সাসপেন্ড করা হচ্ছে।  এই ঘটনা  নিয়ে সিপিএম দল আভ্যন্তরীণ টিম তদন্ত প্রক্রিয়া চালাবে।‘ অন্যদিকে তন্ময়ের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে বিরোধী শিবির।

উল্লেখ্য,  তন্ময় ভট্টাচার্য সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি ছিলেন ।  ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ছিলেন দমদমের বিধায়ক। তবে ২০২১ সালে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে হেরে যান তন্ময়। শুধু তাই নয় চলতি বছর বরাহনগর বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়েও জয়ী হতে পারেনি তিনি। আর এই আবহে  এবার প্রবীণ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল মহিলা সাংবাদিককে অভব্য আচরণের অভিযোগ।   

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে