কৃষ্ণের কপালে ফোঁটা সুভদ্রার, জানেন কি, ভাইফোঁটার প্রথম প্রচলন কবে থেকে?

নরকাসুর বধ করার পরে কৃষ্ণ সুভদ্রার কাছ থেকে প্রথম ফোঁটা নেন, এরপর সুভদ্রার তাঁকে মিষ্টি খেতে দিয়েছিলেন। আর একই প্রথম 'ভাইফোঁটা' হিসেবে ধরা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই কালী পুজো। আর কালী পুজো মানেই ভাইফোঁটা। ভাই-বোনেদের বিশেষ উৎসব। ভাইফোঁটার দিন সকাল থেকেই চলে ভরপুর আয়োজন। জমিয়ে খাওয়া-দাওয়ার প্রস্তুতি। ভাইফোঁটার পরেই শুরু হয় ভুরিভোজ। তবে এত আমোদ-প্রমোদ যে অনুষ্ঠানটির জন্যে, জানেন কি, এই অনুষ্ঠানের তৎপর্য কী? প্রথম কে ভাইফোঁটা উৎসবের প্রচলন করেছিলেন, কেই বা প্রথম ভাইফোঁটা দেন, আর কেই বা ভাইফোঁটা নিয়ে ছিলেন? সাধারণত ভাইফোঁটার নিয়ম, এক থালা মিষ্টি সামনে রেখে, হাসিমুখে বসে থাকা ভাইয়ের কপালে বোন আঙুলে চন্দন নিয়ে ফোঁটা আঁকা।

সামনে থাকবে ধান-দুব্বো-দই-চন্দন, প্রদীপের তাপ দিয়ে ভাইয়ের মাথায় ছুঁইয়ে দেওয়া, বোনের ভাইফোঁটার মন্ত্রোচ্চারণ করা। এই অনুষ্ঠানে নেই কোনও ধর্মীয় ছোঁয়াচ, সম্পূর্ণ এক সামাজিক অনুষ্ঠান এই ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। কখনও শুক্লপক্ষের প্রথমদিনেও এই উৎসব পালিত হয়। এই উৎসব ‘ভাইদুজ’ নামেও পরিচিত। মুলত পাঁচ-দিনব্যাপী চলা দীপাবলি উৎসবের শেষদিনে ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে, ‘ভাইবিজ’, নেপাল ও পশ্চিমবঙ্গের দার্জিলিং-সন্নিহিত পার্বত্য অঞ্চলে এই উৎসব ‘ভাইটিকা’ নামে পরিচিত।

এই উৎসবের ধর্মীয় তৎপর্য হল, অনেকে বলেন এ দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাত থেকে ফোঁটা নিয়েছিলেন। সেই কারণেই যম অমর হয়েছিলেন। তাই বোনেরাও ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করে ভাইফোঁটার উপোস রাখেন। আবার কেউ কেউ বলেন, নরকাসুর বধ করার পরে কৃষ্ণ সুভদ্রার কাছ থেকে প্রথম ফোঁটা নেন, এরপর সুভদ্রার তাঁকে মিষ্টি খেতে দিয়েছিলেন। আর একই প্রথম ‘ভাইফোঁটা’ হিসেবে ধরা হয়।

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই