বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার কোচের দায়িত্ব সামলাবেন মিকি আর্থার

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাংলাদেশ থেকে এবার গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স। এর আগে খ্যাতনামা কোচ বেছে নিলেন রংপুর রাইডার্স। চ্যাম্পিয়নস ট্রফি জয়ী কোচ মিকি আর্থারকে নিজেদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছেন। ৫৬ বছর বয়সী এই কোচ আগামী বিপিএলেও রংপুরের দায়িত্বে থাকবেন।

কোচিংয়ে বেশ নামডাক আছে আর্থারের। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের রেকর্ড আছে তাঁর নামের পাশে। দায়িত্ব পালন করেছেন ফ্র্যাঞ্চাইজি লিগেও। সবশেষ শ্রীলংকা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার প্রধান কোচ ছিলেন ৫৬ বছর বয়সী এই কোচ। বর্তমানে ডার্বিশায়ারের ক্রিকেট পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। অবশ্য এর আগে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার প্রধান কোচের দায়িত্বও সামলেছেন আর্থার।

এই নিয়ে রংপুরের পরিচালক শানিয়ান তানিম জানিয়েছেন, ‘আমরা জিএসএল ও বিপিএলের জন্য মিকি আর্থারের সঙ্গে চুক্তি করেছি। এটা ১ বছরের চুক্তি। এই বছরে সে এই দুই টুর্নামেন্টে আমাদের দায়িত্বে থাকবে। জিএসএল ও বিপিএলে দল গড়ার জন্য আমরা গত ৭-৮ দিন তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছি। সে তৎপর ছিল, সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের।’একইসঙ্গে তানিম আর্থারকে কোচ করার কারণও জানিয়েছেন, ‘আমার মনে হয় রংপুরের সংস্কৃতির জন্য সে উপযুক্ত। সে খুবই বন্ধুভাবাপন্ন। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশেষ করে সে খুবই কাজের একজন হবে। তাঁর অভিজ্ঞতা অনেক।’

উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

রথযাত্রায় বিশেষ ঘোষণা রাজ্যের, ঐতিহ্যবাহী কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেবে নবান্ন

কলকাতা-সহ জেলায় জেলায় শুরু বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য জারি কড়া সতর্কতা

৪৬ বছর ধরে ১১৩ লিটার রক্তদান করে গিনেস বুকে তুলেছেন নাম, চেনেন তাঁকে?

অ্যামাজন প্রাইম ডে সেলে মেগা ডিসকাউন্ট, ৪৫,০০০ টাকা পর্যন্ত ছাড় স্মার্টফোনে

সুকিয়া স্ট্রিটে উন্মোচনের আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

বিজয়-রশ্মিকাকে দেখে আপনিও জাপান যাওয়ার পরিকল্পনা করছেন? যে জিনিসগুলি জানা ভীষণ জরুরি…

‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

জন্মজয়ন্তীর আগেই সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

কোলেস্টেরল ও রক্তচাপের ওষুধে কমছে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি!

ঘুরে আসুন অতীতের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি

লঞ্চ হল Boat Stone 900 অডিও প্লেব্যাক, এক চার্জে ১৫ ঘন্টা গান শোনা যাবে