রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যানচেস্টার: ১৬তম ওভার পর্যন্ত ম্যাচ ছিল ফিফটি-ফিফটি। ১৭তম ওভারে বল করতে এসে অকাতরে রান বিলোলেন রবি বিষ্ণোই। এক ওভারে খরচ করলেন ২৯ রান। সেই সঙ্গে জয় উপহার দিলেন ইংল্যান্ডকে। দ্বিতীয় টি টোয়েন্টিতে ৬ বল বাকি থাকতেই হাতে ৪ উইকেট নিয়ে জিতলেন ইংরেজরা। জেকব বেথেল ৪৬ রানে অপরাজিত ৭৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন।

শনিবার (৪ জুলাই) ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার। এদিনই ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর। ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে শুরু করেন অভিষেক শর্মা। তবে অভিষেক হওয়া বৈভব বেশিদূর এগোতে পারেননি। পঞ্চম ওভারে উইল জ্যাকসের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দুই ছক্কার সাহায্যে ১০ বলে করেন ১৪ রান। পরের ওভারে বড় শট খেলতে গিয়ে স্যাম কারানের বলে ফিরে যান অভিষেকও। আউটের আগে আটটি চার ও এক ছক্কায় ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান ঈশান কিশন ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুজনেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। মাত্র ৩৩ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ত্রয়োদশ ওভারে বল করতে এসে শ্রেয়সকে (২২ বলে ৩৭) ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন লিয়াম ডসন। পাঁচ নম্বরে নামা শিবম দুবে বড় রান পাননি। সাত বলে ৫ রান করে স্যাম কারেনের বলে আউট হয়ে যান। এক সময়ে ঈশানকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। কিন্তু অর্ধশতরানের দোরগোড়া থেকে ফেরেন তিনি। স্যাম কারেনের বলে সাজঘরে ফেরার আগে ৪০ বলে ৪৯ রান করে যান। পর পর তিন উইকেট হারানো টিম ইন্ডিয়ার রান তোলার গতি খানিক শ্লথ হয়ে যায়। সাতে নামা অক্ষর পটেল দুই রান করে রান-আউট হয়ে যান। শেষ ওভারে জোফ্রা আর্চারের বলে পর পর দুই ছক্কা ও একটি চার মারেন তিলক। শেষ বলে বলের ফ্লাইট মিস করে জস বাটলারের তালুবন্দি হয়ে আউট হয়ে যান হর্ষিত রানা (৩ বলে ৬)। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯০ রান তোলে ভারত। তিলক বর্মা ১০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ফিল সল্টকে শূন্য রানে ফিরিয়ে দেন আর্শদীপ সিংহ। সেই ধাক্কা সামলে ওঠার আগে পঞ্চম বলে ফিরে যান ইংলিশদের বড় ভরসা জস বাটলার। তিন নম্বরে নেমে পাল্টা মারের পথে হেঁটে ভারতীয় বোলারদের মনোবল ভাঙার চেষ্টা চালান হ্যারি ব্রুক। তৃতীয় উইকেটে জেকব বেথেলকে সঙ্গে নিয়ে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। পঞ্চম ওভারে বিধ্বংসী হ্যারিকে ফিরিয়ে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান অক্ষর পটেল। সাজঘরে ফেরার আগে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩৯ রান করেন হ্যারি।

পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। চতুর্থ উইকেটে মাথা ঠান্ডা করে খেলে দলকে এগিয়ে নিয়ে যান জেকব বেথেল ও টম ব্যান্টন। ৩৮ বলে ৪০ রানের পার্টনারশিপ গড়ে বিপর্যয় খানিকটা সামাল দেন। ১১ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ইংল্যান্ড। খানিকটা হলেও চিন্তিত হয়ে পড়ে ভারতীয় শিবির। ১৪তম ওভারে এসে ব্যান্টনকে (৩৪ বলে ৩৯) ফিরিয়ে ম্যাচে জয়ের আশা জিইয়ে রাখেন আর্শদীপ সিংহ। ছয় নম্বরে নামা উইল জ্যাকসকে (৯) ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের উপর চাপ বাড়ান বরুণ চক্রবর্তী। ১৮তম ওভারে স্যাম কারেনকে (৭) ফিরিয়ে দেন হর্ষিত রানা। তাতে কোনও লাভ হয়নি। সপ্তম উইকেটে বেথেল ও জোফ্রা আর্চার এক ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেন। বেথেল ৪৬ বলে ৭৬ ও আর্চার ৭ বলে ১০ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে আর্শদীপ সিংহ ৪০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের