Loading live market data...
Loading active stocks...
Connecting...

নেই গাড়ি, নেই টাকা! বাড়ি ফেরার জন্যে অমিতাভের বন্ধুর কাছে সাহায্য চেয়েছিলেন রতন টাটা

এত বড় বিজনেস ম্যান হওয়া সত্ত্বেও রতন টাটার এমন নজরকাড়া মনোভাব সত্যই প্রশংসিত। এর আগেও রতন টাটার প্রশংসা করেছিলেন অমিতাভ। এবং তিনি তাঁর সরলতা এবং নম্রতারও প্রশংসা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই প্রয়াত হয়েছেন আইকনিক বিজনেস ম্যান তথা শিল্পপতি রতন টাটা। তাঁর মৃত্যুতে এখনও স্তব্ধ গোটা দেশ। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউডও। মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গেও দুর্দান্ত সম্পর্ক ছিল রতন টাটার। আর রতন টাটার মৃত্যু রীতিমতো ব্যথিত করেছে মেগাস্টারকেও। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর পর্বে শিল্পপতি জনহিতৈষী রতন টাটার একটি স্নেহপূর্ণ স্মৃতি ভাগ করে নিয়েছেন অমিতাভ বচ্চন। যাতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান এবং অভিনেতা বোমান ইরানি৷ অমিতাভ একটি ঘটনার কথা স্মরণ করে বলেন, একবার বন্ধু রতন টাটার সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের পরে, রতন টাটা অমিতাভেল একজন বন্ধুকে বলেছিলেন তাঁকে বাড়িতে ছেড়ে আসতে।

ফারাহ এবং বোমানের সঙ্গে কথা বলতে গিয়ে অমিতাভ বলেছিলেন, “তার সম্পর্কে অনেক গল্প আছে। আমার এক বন্ধু, তার সঙ্গে একটি ইভেন্টে গিয়েছিল, যখন ইভেন্টটি শেষ হয়েছিল, তখন সে চলে যাচ্ছিল। তখন রতন টাটা আমার বন্ধুকে বলেন, ‘তুমি কি আমাকে বাড়িতে ছেড়ে আসতে পারো? আমি তোমার বাড়ির পিছনেই থাকি’।” তখন ফারাহ বলেন, “হাউ সুইট” এবং বোমন উত্তর দিয়ে বলেন, “ওহ মাই গড”। অমিতাভ আরও বলেন, “তখন স্যার, রতন টাটা আমার বন্ধুকে বলছিলেন, ‘আমার গাড়ি নেই। সত্যই এটা অবিশ্বাস্য।” এত বড় বিজনেস ম্যান হওয়া সত্ত্বেও রতন টাটার এমন নজরকাড়া মনোভাব সত্যই প্রশংসিত। এর আগেও রতন টাটার প্রশংসা করেছিলেন অমিতাভ। এবং তিনি তাঁর সরলতা এবং নম্রতারও প্রশংসা করেছিলেন।

তিনি লন্ডন ভ্রমণের আরেকটি স্মরণীয় ঘটনা শেয়ার করে বলেন, ‘যখন তিনি এবং টাটা লন্ডনের একটি ফ্লাইটে ছিলেন। টাটার একটি জরুরী ফোন কল করার প্রয়োজন ছিল কিন্তু তিনি তার সহকারীদের খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি একটি ফোন বুথে ফোন করতে গিয়েছিলেন। আমি কাছেই দাঁড়িয়ে ছিলাম। তখনই তিনি আমার সঙ্গে কথা বলতে আসেন। এবং ফোন করার জন্যে টাটা আমার কাছে টাকা ধার চান। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, তিনি এ ধরনের কিছু সাহায্য চাইতে পারেন আমার কাছে।’ ১৯৩৭ সালে মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা। তিনি রতন টাটা ট্রাস্ট এবং দোরাবজি টাটা ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন, ভারতের দুটি বৃহত্তম বেসরকারী-ক্ষেত্র-উন্নত জনহিতকর ট্রাস্ট। এরপর তিনি ২০০৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হন। বয়সজনিত সমস্যার কারণে ৮৬ বছর বয়সে তিনি গত ৯ অক্টোবর মুম্বইয়ে মারা যান।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের