সুখবর! প্রকাশ্যে এল নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার বিয়ের দিনক্ষণ

এরপরেই নাকি নাগার জিবনে এন্ট্রি নেন শোভিতা। দুজনে চুটিয়ে প্রেম করার পরে অবশেষে বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত ৯ অগস্ট বহু গুঞ্জনের অবসান ঘটিয়ে বাগদান সেরেছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। ছেলে ও হবু বউমার সঙ্গে ছবি শেয়ার করে প্রথম নাগা চৈতন্য ও শোভিতার সম্পর্কে শিলমোহর দেন তেলেগু সুপারস্টার নাগার্জুন। বহুদিন ধরেই জল্পনা চলছিল যে, ‘দ্য নাইট ম্যানেজার’ অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমে পড়েছেন নাগা। তাঁদের প্রায়শই একসঙ্গে ছুটি কাটাতে যেতেন। কিন্তু কখনই নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন নি তাঁরা। অথচ দুজনেই একই লোকেশন থেকে ছবি পোস্ট করতেন। কিন্তু তাঁরা কেন এত লুকোচুরি করেছেন, নিজেদের সম্পর্ক নিয়ে তা অস্পষ্ট! ২০১৬ সালে দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেছিলেন নাগা।

কিন্তু পারস্পরিক বোঝাপড়া না হওয়ার কারনে তারা সম্পর্কে ইতি টানে। ২০২১ সালে একসঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন নাগা-সামান্থা। এরপরেই নাকি নাগার জিবনে এন্ট্রি নেন শোভিতা। দুজনে চুটিয়ে প্রেম করার পরে অবশেষে বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন।  নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার বিয়ের আংটি বিনিময়ের পর থেকেই টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন। কয়েকদিন আগে, বিশাখাপত্তনমে প্রাক-বিবাহের উৎসব থেকে কিছু অদেখা ছবি শেয়ার করে ভক্তদের ধাঁধায় ফেলে দেন শোভিতা। এরপর থেকে একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন তাঁরা? অবশেষে প্রকাশ্যে এল তাঁদের বিয়ের দিনক্ষণ।

একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন নাগা-শোভিতা। একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হতে চলেছে। শুধুমাত্র তাদের প্রিয়জন এবং পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যাইহোক, ভক্তরা এখনও দম্পতির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে হবু বউমাকে নিয়ে গিয়েছিলেন নাগার্জুন এবং তাঁর স্ত্রী ছায়া। সেখানে গিয়ে নাগার্জুন তাঁর হবু বউমাকে সকলের সঙ্গে পরিছয় করে দিয়েছিলেন। এবং শোভিতার অঙ্গিভঙ্গি সকলের দ্বারা প্রশংসিত হয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল