নির্বাচনের আগে ভেলকি, আবর্জনার ট্রাকে বসে পড়লেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আবর্জনাবাহী ট্রাকে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী তথা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই ট্রাম্পকে ‘আবর্জনা’ বলে কটাক্ষ করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামী ৫ নভেম্বরের ভোট। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখন। শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তেমনই শেষ মুহূর্তের প্রচার সারতে গিয়ে আবর্জনাবাহী ট্রাকের কেবিনে বসে পড়েন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) উইসকনসিনের একটি বিমানবন্দরে ‘নিজের নাম’ লেখা ব্যক্তিগত বোয়িং ৭৫৭ বিমান থেকে নামেন ট্রাম্প। এরপর তিনি বৃষ্টিভেজা রানওয়ে পার হয়ে সোজা একটি ময়লার গাড়িতে (গার্বেজ ট্রাক) গিয়ে ওঠেন। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কী আমার আবর্জনার ট্রাক পছন্দ হয়েছে। এই ট্রাক কমলা ও জো বাইডেনের সম্মানে। আমেরিকার মানুষকে ঘৃণা করে প্রেসিডেন্ট হতে পারবেন না। আমার বিশ্বাস, তাঁরা সেটাই করেন।’

সেখান থেকে গ্রিন বে’তে সমাবেশ করতে যান ট্রাম্প। সমাবেশে তাঁর গায়ে কমলা রঙের জ্যাকেট ছিল।ট্রাম্প যে ময়লার গাড়িটিতে উঠে বসেন তাতে বড় করে খোদাই করে লেখা ছিল ‘ট্রাম্প’; ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। আর  ট্রাম্পের পরনে ছিল একটি সেফটি ভেস্ট, সাদা শার্ট এবং লাল টাই।

এরইমধ্যে  ট্রাম্প বিরোধী রাজনৈতিক গ্রুপ দ্য লিঙ্কন প্রজেক্ট গত ৭ সেপ্টেম্বর উইসকনসিনের মোসিনে একটি সমাবেশে ট্রাম্পের দেওয়া বক্তব্যের এক ভিডিয়ো প্রকাশ করেছে। ভিডিয়োটিতে আমেরিকার কর্মসংস্থানের পরিসংখ্যান নিয়ে কমলাকে আক্রমণ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভাইস প্রেসিডেন্টের(কমলা) চারপাশে থাকা লোকজন আবর্জনা। তাঁরা নোংরা। তাঁরা নোংরা এবং তাঁরা আমাদের দেশকে টেনে নামাতে চান। তাঁরা একেবারে আবর্জনা।’

এদিকে গত রবিবার ‘আবর্জনা’ শব্দটি নিয়ে হইচই পড়ে যায়। সেদিন নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের সমাবেশে তাঁর একজন মিত্র মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সময় ক্যারিবীয় অঞ্চলে আমেরিকার দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলেছিলেন।

আরও পড়ুন : ‘আই কিউ কম’,কমলাকে খোঁচা ট্রাম্পের

এমন বক্তব্যের পর পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলার প্রতিক্রিয়ায় জো বাইডেন তীব্র প্রতিবাদ করে বলেন, ‘সেখানে আমি যে আবর্জনা ভাসতে দেখছি, তা মূলত তাঁর (ট্রাম্প) সমর্থকেরা।’

উল্লেখ্য, চলছে হাড্ডাহাড্ডি লড়াই। হাতে আর মাত্র কিছু সময়। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে প্রেসিডেন্ট বাইডেন তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। কিন্তু বয়সের কারণে বিতর্কিত হয়েছিলেন তিনি।এর পরিবর্তে কমলাকে মনোনীত প্রার্থী করা হয়। জাতীয় সম্মেলনের শেষে দলের তরফে মনোনয়ন গ্রহন করেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে কমলা জিতলে তিনিই হবেন কৃষ্ণাঙ্গ ও এশীয় ঐতিহ্যের যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহর থানার আইসিকে ক্লোজ করেছি: মুখ্যমন্ত্রী

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর